ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভস পেলেন সিমন

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনের শিরোপা জয়টা ছিলো একেবারেই প্রত্যাশিত। তাদের ছন্দময় ফুটবলের কাছে বাক্সবন্দি ছিল আর্জেন্টিনা। যদিও গোলটি খুঁজে পেতে ১০৬ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছিল। কাঙ্খিত জয়সূচক গোলটি উপহার দিলেন ফোরেন তোরেসা। কিন্তু ম্যাচ শেষে তার ভাগ্যে জুটেনি কোন পুরস্কার। গোল্ডেন বলের পুরস্কার জিতে নিয়েছেন মিড ফিল্ডার রদ্রি। তার নাম ঘোষনা হতেই চোখ বড় বড় হয়ে যাওয়ারই কথা অনেকের। যার কিনা টুর্ণামেন্ট জুড়ে কোন গোল নেই, এমন কি গোলে কোন অবদানও নেই। টুর্ণামেন্ট সেরার পুরস্কার তার হাতে গেলো কি করে? এমন প্রশ্ন জেগে ‍উঠাই স্বাভাবিক।

অথচ গোটা টুর্নামেন্ট জুড়ে প্রাপ্তির প্রত্যাশাটা ছিলো মেসিকে ঘিরে। যিনি গোল করেছেন ৮টি এবং অ্যাসিস্ট করেছেন ৪টি। আর্জেন্টিনাকে একাই টেনে নিয়ে গেছেন ফাইনালে। তিনিই কিনা পুরস্কার শুন্য! শুধু রুপার মেডেলটাই জুটবে গলায়। এটা খুবই হতাশার ছিলো মেসির নিজের জন্যও। কিন্তু ফাইনালে তার নিষ্প্রভতা ছিলো বলেই আর্জেন্টিনার ছবিটা ছিলো বিবর্ণ। তাদের তাদের ছায়া হয়ে যেন খেলেছিলেন।

তাই বলে রুদ্রি টুর্নামেন্ট সেরা? বিচারকদের দৃষ্টিতে স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি ছিলেন দলের প্রাণভ্রমরা। পুরো টুর্নামেন্টজুড়ে স্পেনের মাঝমাঠকে অসাধারণ দক্ষতায় নিয়ন্ত্রণ করে দলকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন তিনি। ফাইনালেও তার প্রভাব ছিল চোখে পড়ার মতো। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের সম্মান নিজের করে নেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের ডিফেন্ডার পাও কুবারসি। কিশোর বয়সেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে অসাধারণ পরিপক্বতা দেখিয়ে নজর কাড়েন তিনি। রক্ষণভাগে দৃঢ় উপস্থিতি ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের কারণে তাকে ভবিষ্যৎ তারকাদের অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Image

গোলরক্ষকদের মধ্যে সেরার স্বীকৃতি ‘গোল্ডেন গ্লাভ’ পেয়েছেন স্পেনের উনাই সিমন। পুরো আসরে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দলের সাফল্যে বড় অবদান রাখেন তিনি। নকআউট পর্বে তার নির্ভরযোগ্য পারফরম্যান্স স্পেনকে শিরোপার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসরে সবমিলিয়ে মাত্র একটি গোল হজম করেছেন তিনি।

অন্যদিকে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। টুর্নামেন্টজুড়ে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নেন ফরাসি এই ফরোয়ার্ড। যদিও ফ্রান্স ফাইনাল খেলতে পারেনি, তবে ব্যক্তিগত পারফরম্যান্সে আবারও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান প্রমাণ করেছেন এমবাপে।

এবারের ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে নেদারল্যান্ডস। পুরো টুর্নামেন্টে খেলোয়াড়সুলভ আচরণ, শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাবের জন্য এই সম্মান অর্জন করে ডাচরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভস পেলেন সিমন

আপডেট সময় : ০৭:০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬