মেসির পক্ষে বেকহাম,স্পেনকে এগিয়ে রাখলো কাকা
- আপডেট সময় : ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ৬৩ বার পড়া হয়েছে
ইংলিশদের বলা হয়ে থাকে আধুনিক ফুটবলের জনক৷ কিন্তু সেই দেশটিই কিনা দীর্ঘদিন ধরে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে পারছে না৷ সম্ভাবনার জায়গা থেকেও এবারো ব্যর্থ হয়েছে ইংল্যান্ড৷ তাদের ব্যর্থ করে দিয়েছেন মেসি৷ এক সময় ইংল্যন্ড দলের নেতৃত্ব দেওয়া ডেভিড ব্যাক খুব কাছ থেকে দেখেছেন মেসির কাছে কিভাবে পরাস্ত হলো তার দল৷ বুড়িয়ে যাওয়ার কারণে ইউরোপ পাড়ি দিয়ে আমেরিকায় মেজর সকার লীগে যোগ দেন মিয়ামি ক্লাবে ৷ দলটির মালিকানার অংশীদার আবার ডেভিড ব্যাকহ্যাম৷ তার প্রেরণায় হয়ত কাতার বিশ্বকাপের পরেই সেখানে যোগদেন মেসি৷ খু্ব কাছ থেকে তিনি দেখেছেন মেসির যাদুকরী খেলা৷ কিন্তু এভাবে ইংল্যান্ডকে মেসির কাছে বিদায় নিতে হবে সেটা বুজতেই পারেন নি ব্যাকহাম৷
প্রতিনিয়ত নতুন রুপে আবির্ভাব ঘটছে তার৷ যেন পড়ন্ত বেলায় সেরা সময়টা পার করছেন এই আর্জেন্টাইন সুপার স্টার৷ সে কারনেই হয়ত রোববারেন ফাইনাল ম্যাচে মেসির পক্ষেই ব্যাকহামের বাজির দরটা বেশি৷’গোলের সংখ্যা ৮৷ কোয়ার্টার ও সেমফাইনালে গোল শুন্য হলেও ওই দুই ম্যাচে মেসির অ্যাসিস্টেই এসেছিল দলের বিজয়সূচক গোল৷ অর্থাৎ তিনি গোল করেন এবং করান৷ চলতি বিশ্বকাপে তার এই নৈপুণ্য অন্যদের চেয়ে আলাদা করে রেখেছে৷ ফাইনালে মেসির উপর ফোকাসটাও তাই অনেক বেশি৷ বিদায়ী বিশ্বকাপের ট্রফিটাও মেসির হাতে যাবে বলে বিশ্বাস করেন এক সময়ের ইংলিশ তারকা ব্যাকহাম৷ কারণ, মেসির নেতৃত্বে দলটিও দারুণ খেলছে৷
এরপরও স্পেনের পক্ষে এক সময়ের ব্রাজিলের তারকা ফুটবলার কাকার বাজিটা স্পনের পক্ষে, ‘মেসির মতো ফুটবলার যে দলে রয়েছে সে দল যেকোনো কিছু করতে পারে যেকোনো মুহূর্তে। আর্জেন্টিনাও ভালো খেলছে। স্পেন তাদের সামর্থ্য দেখিয়েছে ফ্রান্সের বিপক্ষে। সবাই ফ্রান্সকে ফেভারিট ধরেছিল। স্পেন তাদের হারিয়েছে। আমি স্পেনের পক্ষে ( চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা)।’





















