বিশ্বকাপের সময় সহিংসতা, তীব্র শব্দ দূষণসহ উদযাপন নিয়ন্ত্রণে রিট
- আপডেট সময় : ০৬:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপের সময় সহিংসতা,তীব্র শব্দ দূষণসহ নানা উদযাপন নিয়ন্ত্রণে রুল জারি চেয়ে রিট করা হয়েছে। বৃহস্পতিবার ৯ জুলাই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ করে ২০২৬ বিশ্বকাপে দেশজুড়ে সমর্থকদের এই সব আয়োজনে এইসএসএসি পরীক্ষার্থীদের জন্য অসুবিধার বড় কারণ হয়ে দাড়িয়েছে। এ ছাড়া, রাতে উচ্চশব্দে আতশবাজি ফুটিয়ে উদযাপন করায় শিশু ও বৃদ্ধসহ জনসাধারণের ঘুমে ব্যাঘাত ঘটে। শুধু তাই নয়, বিশ্বকাপকে কেন্দ্র করে প্রাণঘাতী সহিংসতাও ঘটে থাকে। গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বিশ্বকাপকে কেন্দ্র বাংলাদেশের বিভিন্ন স্থানে ১১ জনের মৃত্যু ঘটেছে।
অথচ বিশ্বকাপে বাংলাদেশ খেলার সুযোগটা অনেক দূ:স্বপ্নের মতোই। বিশ্বকাপের প্রো-পাথমিক পর্বটাই উতরাতে পারেনি এখনো। এরপরেও বিশ্বকাপের ট্রফি লড়াইয়ে বাংলাদেশের সমর্থকদের অংশগ্রহন আকাশ ছোঁয়া। পছন্দের দলের জন্য নানা আয়োজন,দীর্ঘ পতাকা প্রদর্শন, বড় পর্দায় ম্যাচ দেখার আয়োজন,উদযাপন,লাউড স্পিকার, আতশবাজি,বুবুজুলার আওয়াজে রাতের বাংলাদেশ ভয়ঙ্কর শব্দ দুষণে রুপ নেয়।
এ সকল বন্ধেই মূলত রিট করা হয়েছে। রিটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ‘বিশ্বকাপ উন্মাদনায় প্রাণ গেছে ১০ জনের’। ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ ফুটবল ঘিরে দুনিয়াজুড়ে বইছে উন্মাদনার ঝড়। ফুটবলের সবচেয়ে বড় এই আসরে বাংলাদেশ খেলার সুযোগ না পেলেও এখানে উত্তেজনার কমতি নেই। জনপ্রিয় দলগুলোর সমর্থকরা বাগ্যুদ্ধেই মাঠ গরম করে রাখছেন। এই বিরোধিতা মাঝেমধ্যে প্রাণঘাতী সংঘাতেও রূপ নিচ্ছে। তথ্য বলছে, এবারের বিশ্বকাপ ঘিরে নানা ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণ গেছে। তাদের মধ্যে তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ সময়ে আহত হয়েছেন অন্তত ৪৫ জন। ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, যেখানে বড়পর্দায় খেলা দেখানো হবে, সেখানে ডিবি নজরদারি করবে।
সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক বলেন, খেলা বিনোদনের অংশ, তাতে জয়-পরাজয় থাকবে; এটি মেনে নেয়ার মানসিকতায় ঘাটতি আছে আমাদের। তবে, এটি শুধু ক্রীড়াক্ষেত্রে নয়; জাতিগতভাবেই আমরা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক– কোনো ক্ষেত্রেই জয়-পরাজয় স্বাভাবিকভাবে নিতে পারি না।
এ ১০ জনের বাইরে কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।





















