ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অতি গরমে জার্মানিতে ৭ দিনেই ৪ হাজার ৩০০ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মানিতে গত জুন মাসের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে তীব্র তাপপ্রবাহের কারণে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া জুন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেশটিতে তীব্র গরমে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এ তথ্য জানিয়েছে বার্লিনভিত্তিক রবার্ট কচ ইনস্টিটিউট (আরকেআই)।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত আরকেআইয়ের তাপজনিত মৃত্যুর হিসাব অনুযায়ী, চলতি বছরের এই মৃতের সংখ্যা এরই মধ্যে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবছরের গড় তাপজনিত মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ওই সময়ে জার্মানিতে বছরে গড়ে প্রায় ২ হাজার ৯০০ জন তাপজনিত কারণে মারা গিয়েছিলেন।

আরকেআই জানিয়েছে, গত ২২ থেকে ২৮ জুন তাপজনিত মৃত্যু সবচেয়ে বেশি ছিল। ওই সময়ে জার্মানির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায়। এক সপ্তাহেই প্রাণ যায় ৪ হাজার ৩১০ জন মানুষের।

আনাদোলুর খবরে বলা হয়, তীব্র গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বয়স্করা। ২৮ জুন পর্যন্ত হিসাব করা মোট মৃত্যুর মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় ২ হাজার ৯৫০ জন। এ ছাড়া ৭৫ থেকে ৮৪ বছর বয়সীদের মধ্যে প্রায় ১ হাজার ৩২০ জন, ৬৫ থেকে ৭৪ বছর বয়সীদের মধ্যে প্রায় ৫৫০ জন এবং ৬৫ বছরের কম বয়সীদের মধ্যে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আরকেআই।

জার্মান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস ছিল দেশটির ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম জুন। এর আগে ২০১৯ সালের জুনে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। জুনের শেষ দিকে আঘাত হানা দাবদাহে জার্মানির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। গেল ২৭ জুন দেশটির ৪৬টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অতি গরমে জার্মানিতে ৭ দিনেই ৪ হাজার ৩০০ মানুষের মৃত্যু

আপডেট সময় : ০৮:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬