ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কান্নায় শেষ রোনালদোর বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ৫০ বার পড়া হয়েছে

Portugal's Cristiano Ronaldo (7) reacts after the World Cup round of 16 soccer match between Portugal and Spain in Arlington, Texas, near Dallas, Monday, July 6, 2026. (AP Photo/Gareth Patterson)

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেইমার জুনিয়রের পর এবার চোখের জলে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চকে বিদায় নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের শেষ বাঁশি বাজতেই বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়েন এই মহাতারকা। মাঠে সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রোনালদোর চোখের জল যেন থামছিল না। তার এই কান্না ছুঁয়ে গিয়েছিল স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শকসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের হৃদয়কে।

২০০৬ সালে যে মহাকাব্যিক যাত্রার সূচনা হয়েছিল, তা আজ ডালাসের ঘাসে অশ্রুসিক্ত নয়নে শেষ হলো। পুরো গ্যালারিতে তখন ছিল পিনপতন নীরবতা। রোনালদোর দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ দেখে আবেগপ্রবণ দর্শকরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান করতালিতে। স্পেন পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে, আর ফুটবল বিশ্ব আজ সাক্ষী হয়ে রইল এক কিংবদন্তির শেষ বিশ্বকাপ বিদায়ের।

ফূটবলে তিনি অনেক অর্জন করেছেন। ক্লাব ফুটবলে অনেক শিরোপা জিতেছেন। দেশের জন্য ইউরো জিতেছেন। কিন্তু জেতা হয়নি ফিফা বিশ্বকাপের ট্রফি। কিন্তু ৪১ বছর বয়স্ক রোনালদোর এই একটি আক্ষেপই থেকে গেলো ফুটবল ক্যারিয়ারে।

এটাই ছিল রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, আর তা এমন এক ট্র্যাজিক হারের মাধ্যমে শেষ হবে, তা হয়তো কল্পনা করেননি কোনো ফুটবল ভক্ত।ট্রফি দিয়ে হয়তো রোনালদোর শ্রেষ্ঠত্ব মাপা যাবে না, তবে বিশ্বমঞ্চে তার এই অশ্রুসিক্ত বিদায় ফুটবল ইতিহাসের অন্যতম এক বেদনাবিধুর মুহূর্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কান্নায় শেষ রোনালদোর বিশ্বকাপ

আপডেট সময় : ০৪:৩৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬