ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভেঙ্গে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্র

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্বাস্থ্যখাত ভেঙ্গে পড়েছে। এই স্বাস্থ্যব্যবস্থাকে পুনগঠনের জন্যই এবারের বাজেট করা হয়েছে বলে জাতীয় সংসদ অধিবেশনে নিজের মতামত প্রকাশ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী  ডা.এম এ মুহিত। তিনি বলেছেন,বাংলাদেশে স্বাস্থ্যসেবায় মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশই রোগীদের নিজেদের পকেট থেকে বহন করতে হয়। সেখানে থাইল্যান্ডে এই হার মাত্র ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।

চিকিৎসার ব্যয় বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে সাধারণ জনগনের জন্য এটি একটি প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে। তার চেয়েও ভয়ংকর বিষয় হচ্ছে, এই ব্যয়ের প্রায় ৮০ শতাংশ রোগীকেই নিজের পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা নিতে হয়।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই বাজেটে অপরিকল্পিতভাবে হাসপাতাল ও ভবন নির্মাণের কোনো পরিকল্পনা নেই। এই বাজেটের লক্ষ্য হলো ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করা এবং এমন একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে আর্থিক অবস্থান নির্বিশেষে সবাই বিনা মূল্যে ও সহজে চিকিৎসাসেবা পাবেন।

একটি সহজপ্রাপ্য, সাশ্রয়ী এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটে। এসব রোগের মধ্যে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি রোগ।

তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে, তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা, স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ এবং স্বাস্থ্য খাতে ক্রয় প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন।

এম এ মুহিত আরও বলেন, আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলব, যেখানে শহর ও গ্রামের মানুষ একই মানের স্বাস্থ্যসেবা পাবে। আমাদের স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা। স্বাস্থ্য খাতের বাজেট এবার ১০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। তাই সরকার চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভেঙ্গে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্র

আপডেট সময় : ০৫:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬