ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, তবে হাল ছাড়েন নি রোনালদো

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয়বার। প্রথমবার খেলেছিল সেই ১৯৭৪ সালে। ৫২ বছর পর বিশ্বকাপ মঞ্চে এসেই দেখালো চমক। আফ্রিকান দেশ কঙ্গোর কথা বলছি। যাদের আয়ের সিংহভাগই খনিজ পদার্থ থেকে। পৃথিবীর ত্রিশভাগ হিরাই নাকি আসে এই দেশে থেকে। সেই হিরের টুকরারা বিশ্বকাপ মঞ্চে আটকে দিয়েছে ফেভারিট পর্তুগালকে, ১-১ গোলে ড্র। কিক অফের পাঁচ মিনিটে পিছিয়ে পড়ে শেষ প্রান্তে গিয়ে পয়েন্ট কেড়ে নেন কঙ্গোর দূর্বার সৈনিকেরা।
ডান প্রান্তে একটি ক্রস-ফিল্ড পাস পেয়ে ফুল-ব্যাক হোয়াও ক্যানসালো নিচু করে বক্সের সামনে বিপজ্জনক বল পাঠান। ডিআর কঙ্গো সেটি আংশিকভাবে ক্লিয়ার করতে সক্ষম হলেও বলটি আবার ফিরে আসে।

বাম দিক থেকে পেদ্রো নিখুঁত একটি ক্রস ভাসিয়ে দেন। আর অবিশ্বাস্যভাবে মাঝখানে উঠে এসে জোয়াও নেভেস লুপিং হেডে বল জালে জড়িয়ে দেন! বল গোলপোস্টের ওপরের ডান কোণে গিয়ে ঢুকে পড়ে (১-০)।

আক্রমন-পাল্টা আক্রমনের খেলায় পর্তুগাল আক্রমনে এগিয়ে থাকলেও পারেনি দ্বিতীয় গোলের সুযোগ তৈরি করতে। উল্টো শেষের দিকে অতিরিক্ত পাঁচমিনিটের সময় গোল করে চমকে দেয় কঙ্গো। কর্নার পেলে  ছোট পাসে নেন এমগালার্য়েল মুকাও আর আর্থার মাসুয়াকু। এরপর মাসুয়াকু বক্সের মধ্যে দারুণ একটি ক্রস ভাসিয়ে দেন। লাল জার্সিধারী পর্তুগিজ ডিফেন্ডারদের ভিড়ের মাঝেও সবচেয়ে উঁচুতে লাফিয়ে ওঠেন ইয়নে ভিসা। তিনি সম্পূর্ণ ফাঁকা হেডে কাছ থেকে বলটি জোরে পাঠিয়ে দেন গোলের ওপরের বাঁ কোণে (১-১)! এটি ডিআর কঙ্গোর ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোল।

প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে হতাশ হলেও ঘুরে ‍দাড়ানোর আশা ছেড়ে দেননি ক্রিস্টিয়ানো রোনালদো। হয়ত গোলের খাতায় লিওনেল মেসির মতো রেকর্ডে নাম লিখাতে পারেন নি এই পর্তুগীজ স্ট্রাইকার। তবে সমপরিমান ছয় বিশ্বকাপ খেলার রেকর্ডে যুক্ত হয়েছেন তিনি।

ম্যাচ শেষে সাংবাদিকদের রোনালদো বলেন, ‘কোনো কিছুরই ঘাটতি ছিল না। এটাই ফুটবল। পর্তুগাল ম্যাচটি জিততে পারত, আবার হারতেও পারত।’ ৪১ বছর বয়সী রোনালদো বুধবার পুরো ৯০ মিনিট খেলেছেন।

ম্যাচের পর ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘এটা অবশ্যই আমাদের প্রত্যাশিত শুরু ছিল না, কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে।’ রোনালদো আরও লিখেছেন, ‘মাথা উঁচু রাখতে হবে এবং পরবর্তী ম্যাচে মনোযোগ দিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, তবে হাল ছাড়েন নি রোনালদো

আপডেট সময় : ০৯:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬