আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- আপডেট সময় : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৪০ বার পড়া হয়েছে
রাজধানীর মগবাজারে অবস্থিত আদদীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৭ মে হাসপাতালটিতে ছয়টি শিশু মৃত্যু বরণ করে।যা নিয়ে দেশ জুড়ে হৈচৈ পড়ে যায়। পরবর্তীতে এ নিয়ে সরকারও নড়ে চড়ে ওঠে এবং প্রকৃত তথ্য জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। হাসপাতাল কতৃপক্ষের অবহেলায় এই দূর্ঘটনা ঘটেছে বলে স্বাস্থ্যমন্ত্রণালয়ের গড়া তদন্ত কমিটি খুঁজে পায়। ফলশ্রুতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক হাসপাতালটিকে শোকজ করা হয়। পাশাপাশি তাদের এই শোকজের উত্তর দেয়ার জন্য আগামী ৭ জুন পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হয়। কিন্তু এরপরেও আরো ৪৮ ঘন্টার আবেদন করে আদদীন হাসপাতাল কতৃপক্ষ।
শোকজের নোটিশে বলা হয়েছে, ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘনের দায়ে কেন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়।
অবশেষে শোকজের জবাব দেয় হাসপাতাল কতৃপক্ষ। কিন্তু ৬ নবজাতকের মৃত্যর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হলো।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
তবে অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে।
এদিকে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আগামী রোববার সরকারের কাছে আপিল করবে বলে জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।



















