ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বসবাসের অযোগ্য ঢাকায় সব রোগের মূলে বুড়িগঙ্গা, বললেন স্থানীয় সরকার মন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকার বর্তমান পরিবেশ ও নাগরিক দুরবস্থা চরম পর্যায়ে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকাল আমার নিজেরই মনে হয় ঢাকা শহরে আর থাকব না। আমার যে শহর (ঠাকুরগাঁও), সেখানেই গিয়ে থাকব। শনিবার (৬ জুন) দক্ষিণের জানালা উদ্বোধন এবং নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা শহরের দূষিত বায়ু ও ভঙ্গুর প্রাতিষ্ঠানিক অবস্থার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এটা (ঢাকা) আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বেরোলেই নিঃশ্বাস নেওয়া যায় না, চারদিকে দূষিত বাতাস। সরকারি কোনো হাসপাতালে যেতে চাইলে সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠানই এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।

ঢাকার নদী দূষণ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যখন ঢাকা কলেজে পড়তাম, মাঝে মধ্যে বুড়িগঙ্গায় এসে নৌকায় চড়ে ঘুরে বেড়াতাম। এখন তো বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এতটা দূষিত। আমার তো মনে হয়, ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা।

পরিশেষে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি বলেন, এখান থেকে বের হতে না পারলে প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো সম্ভব হবে না। তাই ঢাকাকে বাঁচাতে হলে সবার আগে নদীগুলোকে বাঁচাতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বসবাসের অযোগ্য ঢাকায় সব রোগের মূলে বুড়িগঙ্গা, বললেন স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬