প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগে গুরুত্বারোপ
- আপডেট সময় : ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৩৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজণ্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করার বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর আগে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ সফরের অন্যান্য কর্মসূচি পালন করেন।





















