ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ ভেন্যু নিয়ে উত্তেজনা

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেডারেশন ‍কাপের ফাইনালে কোন দুটি দল ‍মুখোমুখি হবে তা নিশ্চিত।এমন কি শিরোপা লড়াইয়ের দিনক্ষণ এবং ভেন্যুও চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১৯ মে বসুন্ধরা এরিনায় ঐতিবাহী মোহামেডান স্পোর্র্টিং ক্লাব এবং বসুন্ধরা কিংস শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। কিন্তু ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে আপত্তি তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা-কাালো জার্সিধারীরা বসুন্ধরার ঘরের মাঠে খেলতে রাজি নয়।

পূর্বের বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে মোহামেডান মঙ্গলবার বাফুফেকে চিঠি দিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচটি নিরপেক্ষা ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে মোহামেডান। বাফুফে সাধারণ সম্পাদক বরাবর লেখা চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাফুফে সভাপতি এবং বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের কাছে।

মোহামেডান কর্তৃক লেখা চিঠিতে বলা হয়েছে, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড কর্তৃপক্ষ এবং ক্লাবের অগণিত সমর্থক অত্যন্ত গুরুত্বের সাথে প্রত্যাশা করে যে, ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬ -এর ফাইনাল ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক।’

কেন এই দাবি তুলছে তারা, তার কারণও ব্যাখ্যা করে জানিয়েছে মোহামেডান। চিঠিতে লেখা হয়েছে, ‘বিগত বিপিএলের একাধিক খেলায় বসুন্ধরার মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি যে মারমুখী ও বিরূপ আচরণ পরিলক্ষিত হয়েছে যা আমরা ইতিপূর্বে দুটি চিঠির মাধ্যামে অবহিত করা হয়েছে। সেই তিক্ত অভিজ্ঞতার আলোকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে নিরপেক্ষ ভেন্যুর ভূমিকা অপরিসীম।’

মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এই চিঠিতে প্রত্যাশা করা হয়েছে, দেশের ফুটবল খেলার বৃহত্তর স্বার্থে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যকার বিদ্যমান সুসম্পকের আলোকে ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’ এর ফাইনাল খেলাটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ ভেন্যু নিয়ে উত্তেজনা

আপডেট সময় : ০৭:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬