ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফেড কাপের ফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ হওয়ার অপেক্ষায় মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার ব্রাদার্সকে উড়িয়ে দিয়ে টানা তিনবার ফাইনাল নিশ্চিত করে কিংস। শিরোপা ধরে রাখার শেষ মঞ্চের লড়াই আগামী ১৯ মে, বসুন্ধরা অ্যারিনায়। তাদের প্রতিপক্ষ হওয়ার অপেক্ষায় আছে ১১ বারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোটিং ক্লাব। ১২ মে তৃতীয় কোয়ালিফায়ার্সে ব্রাদার্সের বিপক্ষে বিজয়ী হলেই ফাইনাল খেলবে মোহামেডান। নতুবা সে স্বাদ গ্রহন করব ব্রাদার্স।

যদিও ঐতিহ্যবাহী ওমোহামেডানের মাঝখানের সময়টা ভালো যায়নি। শিরোপা থেকে ছিলো অনেক দূরে। তবে সর্বশেষ ২০২৩ সালে ফেডারেশন কাপের শিরোপা জয় সাদা-কালো শিবিরকে উজ্জিবীত করে তুলেছিল। চলতি বছর আবারো সেই স্বপ্ন জেগে বসেছে দলটির সমর্থকদের। আজ মঙ্গলবার রহমতগঞ্জকে ৩-০ গোলে পরাজিত করায় মোহামেডান ফাইনালের পথে এক ম্যাচ দূরে অবস্থান করছে দলটি।

মঙ্গলবার তার আগের ম্যাচে কিংসের কাছে কোনো পাত্তাই পায়নি ব্রাদার্স। তৃতীয় মিনিটে রাকিব ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করে এগিয়ে দেন বসুন্ধরা কিংসকে। ৭২ ও ৭৪ মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েলটন দুই গোল করলে জয়ের পথ সহজ হয় চ্যাম্পিয়নদের। এরপর ৮৮ মিনিটে সাব্বির হোসেনের করা গোলে কিংসের জয়ের ব্যবধান বেড়ে হয় ৪-০।

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফিকেশন ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে দারুণ লড়াই করেছে মোহামেডান। দলের পক্ষে জোড়া গোল করেছেন মো. জুয়েল মিয়া। ২৮ মিনিটে জুয়েল মিয়ার দেওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সাবেক চ্যাম্পিয়নরা।

৫৩ মিনিটে জুয়েল মিয়া দ্বিতীয় গোল করলে জয় দেখতে শুরু করে আবদুল কাইয়ুম সেন্টুর শিষ্যরা। ৭৬ মিনিটে সৌরভ দেওয়ান তৃতীয় গোল করলে মোহামেডানের জয় হয়ে পড়ে সময়ের ব্যপার।
বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান শিরোপা ধরে রাখার দৌড়ে পথ হারিয়েছে অনেক আগেই। কোচ আলফাজ আহমেদকে সরিয়ে সেন্টুকে দায়িত্ব দেওয়ার পর দুই ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলে পেছনেই পড়ে রয়েছে তারা। এখন ফেডারেশন কাপই সাদাকালো সমর্থকদের আশার কেন্দ্র। এই টুর্নামেন্টে সফল হতে না পারলে মৌসুমটা ব্যর্থতায়ই ভরে থাকবে মতিঝিল পাড়ার ক্লাবটির।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেড কাপের ফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ হওয়ার অপেক্ষায় মোহামেডান

আপডেট সময় : ০৮:১৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬