ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জুনেই বিসিবি নির্বাচন জানালেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলছে এডহক কমিটিতে। আগামী তিন মাসের জন্য এই কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরেও বিসিবি’র নির্বাচন নিয়ে চলছে নানা আশঙ্কা ও কৌতুহল, আদৌ বিসিবি’র নির্বাচন হবে তো!

জ‍াতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল এখন বিসিবিতে এডহক কমিটির প্রধান। আজ তিনি বিসিবি‘র নির্বাচন নিয়ে কথা বলেছেন। তার কথায় আগামী জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

অবশ্য গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেদিনই জানিয়ে দেয়া হয় আগামী তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে।

আগামী ৭ জুলাই পূর্ণ হবে বিসিবির অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ, এর আগেই নির্বাচন দিতে চান তামিম। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

সেই নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নির্বাচিত হন ২৫ পরিচালক। কিন্তু নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে দায়িত্ব পালনের মাস ছয়েকের মধ্যেই সেই কমিটি বাতিল করে দেয় এনএসসি। আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়াই করতে পারেন তামিম নিজেও।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুনেই বিসিবি নির্বাচন জানালেন তামিম

আপডেট সময় : ০৬:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬