ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবেনা ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ‍শান্তি চুক্তির জন্যই তার দেশের প্রতিনিধিরা পাকিস্তান যাচ্ছে। সেখানে ইরানের সাথে আলোচনায় সব সমস্যা সমাধান করা হবে। শিগগিরই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। যদিও ইরান কতৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘণের গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।  রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ওই তথ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ইরান পরিস্কারেভাবে জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠানো হবে না। দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

তাসনিম জানিয়েছে, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

গত সোমবার (১৩ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর নৌ-অবরোধ কার্যকর করে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানি বন্দর থেকে আসা-যাওয়া জাহাজের ওপর অবরোধ পূর্ণ শক্তিতে বহাল রয়েছে। এই নৌ-অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবেনা ইরান

আপডেট সময় : ০৯:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬