মির্জা ফখরুলের সাথে সিঙ্গাপুর অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৩০১ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সিঙ্গাপুর অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। আজ রোববার সকাল সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।
সিঙ্গাপুর অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো এর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশন চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো এবং ডেস্ক অফিসার পররাষ্ট্র মন্ত্রণালয় সিঙ্গাপুর রাহুল আব্রাহাম।
এছাড়া বিএনপি স্হায়ী কমিটি সদস্য ও চেয়ারপার্সন উপদেষ্টা আন্তর্জাতিক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও চেয়ারপার্সন উপদেষ্টা সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।















