ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ৩০৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আসিফ হাসান দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি। তবে দুদকের এ সংক্রান্ত দুর্নীতির মামলাতেই ১০ বছরের সাজা ও ২৫ মাস কারাভোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আজ রোববার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানিতে দুদকের আইনজীবী জানান, মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় ট্রাস্টের দুই কোটি ৩৩ লাখ টাকা ট্রান্সফার হয়েছে কিন্তু কেউ তা আত্মসাৎ করেনি।

এ সময় আদালতে এ মামলায় খালেদা জিয়ার দেওয়া ১৫০ পৃষ্ঠার জবানবন্দিকে ঐতিহাসিক দলীল উল্লেখ করে কিছু অংশ আপিল বেঞ্চের সামনে পড়ে শোনানো হয়। আদালতে খালেদা জিয়ার জবানবন্দিকে কবি নজরুলের রাজবন্দির জবানবন্দির সঙ্গেও তুলনা করেন আইনজীবী।

এদিকে এ মামলায় আগামীকাল লিভ টু আপিলের আদেশের দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ।

খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল জানান, কোনো অনিয়ম না হলেও কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসনকে প্রথমে পাঁচ বছরের সাজা দেওয়া হয়। পরে খালেদা জিয়া আপিল আবেদন করলে হাইকোর্ট সাজা আরও পাঁচ বছর বাড়িয়ে দশ বছর কারাদণ্ডের রায় দেন।

নিউজটি শেয়ার করুন

জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক

আপডেট সময় : ০১:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪