ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অল্প পরিসরে ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনে পূর্ব তারেক রহমানের পক্ষ থেকে যে সব প্রতিশ্রুতিগুলো ছিলো, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের পথে হাটছে বিএনপি সরকার। শুরুতেই ফ্যামেলি কার্ড বিতরনের নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন বর্তমান সরকার। আজ শনিবার তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের বিষয়টি। কবে কখন এবং কতো টাকা প্রদান করা হবে তার একটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তুলে ধরেছেন।  তিনি জানিয়েছেন বিএনপি সরকার ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

এসময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন- খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়া। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারাদেশে তা চালু হবে।

কত টাকা সম্মানী ভাতা দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আজ ছিল তারেক রহমানের ৩য় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন। অনেক পুরোনো কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অল্প পরিসরে ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিচ্ছে সরকার

আপডেট সময় : ১১:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬