ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫(ক) এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।

এতে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫(ক) এর উপধারা (৩) অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন। এছাড়া অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

আপডেট সময় : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬