ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভোটকেন্দ্রে মোবাইলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশন কতৃক ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন করার উপর একটি নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। মোবাইল ফোন সহজে বহনযোগ্য বিধায় বর্তমান সময়ে মিডিয়া কর্মীরা মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ সংগ্রহ,ভিডিও ধারণ করে থাকেন। কিন্তু নির্বাচন কমিশনের এই আদেশ জারির পরেই ভোট কেন্দ্রে মোবাইল বহন করা যাবে না। এ নিয়ে সোস্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়ে যায়।

তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশনার থেকে এই নিষেধাজজ্ঞা প্রত্যাহারের আশ্বস্থ্য করেছে নির্বাচন কমিশন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হয়েছে।

এর আগে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেয়ায় বিধি-নিষেধ আরোপের কথা জানায় নির্বাচন কমিশন। এদিন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি চিঠি সারাদেশের রিটার্নিং অফিসারদের পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দু’জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। এছাড়া অন্যরা কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোটকেন্দ্রে মোবাইলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

আপডেট সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬