ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কোনও প্রার্থী বা দলের হয়ে না কাজ করার কঠোর হুশিয়ারী দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনীতির মাঠে পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে বিচোলিত নয় অন্তর্বর্তী সরকার। কিন্তু যখন সোস্যাল মিডিয়া কিংবা কোন রাজনৈতিক দলের বক্তব্যে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন ওঠে তখন বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কথা বলাটা জরুরি হয়ে উঠে। স্বরাষ্ট্র উপদেষ্টা ল্যাফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মঙ্গলবার সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ করে তেমনি এক সতর্ক বার্তা দিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত এক পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কোস্টগার্ডের সদস্যদের উদ্দেশ্যে নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন, কোনও পার্থী বা দলের হয়ে কাজ করবেন না। কারো বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটলেও অতীতের অন্যান্য নির্বাচনের তুলনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছে।

এ সময় তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’। এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লক্ষ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য সরাসরি দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, উপকূলীয় ও নদীপ্রধান অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মোট ১০০টি প্লাটুন মোতায়েন করেছে। এসব প্লাটুন নির্বাচনী সময়ের আগে ও পরে টহল, নজরদারি এবং যে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে কেউ যাতে সহিংসতা, নাশকতা বা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এদিনের অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের ৪০ জন সদস্যকে বিভিন্ন পদক প্রদান করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা পদকপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এই বাহিনী নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোনও প্রার্থী বা দলের হয়ে না কাজ করার কঠোর হুশিয়ারী দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬