ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নাহিদের করা রিট খারিজ, নির্বাচন করতে বাধা নেই কাইয়ুমের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-১১ আসনের সংসদ প্রার্থী নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার প্রতিপক্ষ বিএনপির প্রার্থী ড.এম এ কাইয়ুমের বিপক্ষে দ্বৈত নাগরিকের অভিযোগ তুলে তার প্রার্থীতার বৈধতার চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন। আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ নাহিদের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

গতকাল সোমবার নাহিদ ইসলাম এ রিট দায়ের করেন। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়। নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী রিটটি দায়ের করেন। তিনি জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে যাচাই-বাছাই শেষে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপির প্রার্থী ও দলটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাহিদের করা রিট খারিজ, নির্বাচন করতে বাধা নেই কাইয়ুমের

আপডেট সময় : ০৩:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬