ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দাপুটে জয়ে অনুধর্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয়ে অনুর্ধ-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশের যুবারা। হারারেতে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছেন আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল। এই জয়ে বাংলাদেশ বি গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। প্রথম স্থানে রয়েছে ভারত,তিনে রয়েছে নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের অবস্থান চারে।

প্রথমে ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্রকে ৫০ ওভারের ম্যাচে ১৯৯ রানে অল আউট করে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ৫১ বল হাতে রেখে ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌছে যায়।

হারারেতে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। প্রথম তিন ওভারেই সাজঘরের পথ ধরেন দুই ব্যাটার। আউট হওয়ার আগে ১ রান করে করেন ওপেনার আমরিন্দার সিং ও দ্বিতীয় উইকেটে খেলতে নামা অর্জুন মহেশ।

দলের চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান ওপেনার সাহিল গার্গ ও উৎকর্ষ শ্রীভাস্তব। আউট হওয়ার আগে ৩৫ রান করেন সাহিল। আর দলনেতা শ্রীভাস্তবের ব্যাট থেকে আসে ৩৯ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি খেলেন আদনিত জাম্ব। এছাড়া অদিত কাপ্পা ১৬, শিব সানি ৬, নিতিশ সুদিনি ১৭, আরেপাল্লি ১, সাহির ভাটিয়া ৩ ও আপ্পিদি ০ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। আর দুটি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।

রান তাড়া করতে নেমে ভালো সূচনা পায় বাংলাদেশ দুই ওপেনার মিলে গড়েন ৭৮ রানের জুটি। ৪২ বলে ৪৭ রান করে আউট হন জাওয়াদ আবরার। আর রিফাত বেগের ব্যাট থেকে আসে ৫৫ বলে ৩০ রান।

এদিকে ফিফটি তুলে নেন দলনেতা আজিজুল হাকিম তামিম। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। আউট হওয়ার আগে করেন ৮২ বলে ৮৪ রান। এরপর রিজান হাসানকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন কালাম সিদ্দিকী। ৩০ রানে কালাম ও ২০ রানে রিজান অপরাজিত থাকেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাপুটে জয়ে অনুধর্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

আপডেট সময় : ১০:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬