ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিক্সিংয়ের অভিযোগে অডিট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন বিসিবি পরিচালক

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মুখলেসুর রহমান অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার বিসিবির অন্য একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  বলেছেন, ‘হ্যাঁ, তিনি অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।’

গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন মুখলেসুর। এদিন শেষ হতে যাওয়া বিপিএলের দ্বাদশ আসরে ফিক্সিংয়ের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ সম্প্রতি উঠে আসে ফ্রিল্যান্স সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে।

বিসিবির ওই পরিচালক আরও বলেছেন, ‘আমরা ইতোমধ্যে সমস্ত তথ্য বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের কাছে হস্তান্তর করেছি। আগামীকাল (শনিবার) থেকে তিনি তদন্ত শুরু করবেন।’

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে মুখলেসুর বলেছেন, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি অডিট কমিটিসহ অন্যান্য সকল দায়িত্ব থেকে পদত্যাগ করেছি, তবে আমি পরিচালক পদে বহাল থাকব। আমি চাই এই বিষয়ে একটি স্বচ্ছ তদন্ত হোক।’

ক্রিকবাজ আরও জানিয়েছে, মার্শাল এই তদন্ত প্রক্রিয়ার তদারকি করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে কল রেকর্ড পরীক্ষা, আর্থিক লেনদেনের উৎস এবং বিসিবি ও আইসিসি— উভয় সংস্থারই দুর্নীতিবিরোধী বিধিমালার লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

এদিকে  ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে মোখলেসুর লিখেন, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।’

নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্তে পূর্ণ সহযোগিতা করতে চান বলেও জানান মোখলেসুর। তিনি লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেট আমার কাছে শুধু দায়িত্ব নয়-এটি আবেগ, ভালোবাসা ও সম্মানের জায়গা। এই সিদ্ধান্ত নেওয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করবো এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকবো।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিক্সিংয়ের অভিযোগে অডিট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন বিসিবি পরিচালক

আপডেট সময় : ০৯:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬