ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানও বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ১৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপমহাদেশের উত্তপ্ত রাজনীতির বাতাস পড়েছে ক্রিকেট বিশ্বকাপেও।আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে ভারতে।ফ্রেব্রুয়ারীর প্রথম সপ্তাহেই এর পর্দা ওঠার দিনক্ষণ যখন চূড়ান্ত, তখন উপমহাদেশের রাজনীতির বাতাস হয়ে ওঠেছে টালমাটাল। নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার আপত্তি তুলেছে প্রথম। মূলত আইপিএল থেকে বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তার কারণ দেখিয়ে বাদ দেয়ায় তৈরি হয় এই জটিলতা।

সর্বদা উপমহাদেশের রাজনীতিতে মাথা ঢুকানো ভারত সরকারের দাদা গিরি ক্রিকেটেও মেনে নিতে পারছেন না বাংলাদেশের জনগন। তাদের চাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি। আইসিসিকে বাংলাদেশের খেলাগুলো অন্যত্রে সরিয়ে নেয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু আইসিসি’র যিনি সভাপতি তিনি আবার ভারতেরই প্রভাবশালী মন্ত্রীর সন্তান। ফলে বাইশগজের যুদ্ধের লাগামও এখন তাদের নিয়ন্ত্রণে।

আর এই সুযোগটাকে তারা বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের দূরত্বটাকে ঔষুধ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বলে উপমহাদেশের ক্রিকেট ভক্তদের ধারণা। সত্যিকার অর্থে সেই পথেই হাটছে ভারত। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ভারতের এমন আচরণ মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। তারাও বাংলাদেশ ইস্যুতে ভারতে বিশ্বকাপ উপলক্ষ্যে সকল প্রস্তুতি স্থগিত রাখল।

দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান অবজারভার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী করণীয় সম্পর্কে পরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে জানানো হবে। একই সঙ্গে বিশ্বকাপে পাকিস্তান অংশ না নিলে বিকল্প কী পরিকল্পনা নেওয়া যেতে পারে, সে বিষয়ে একটি সমান্তরাল পরিকল্পনা জমা দিতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দিয়েছে পিসিবি।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলাদেশকে ঘিরে চলমান অনিশ্চয়তা। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। তাদের পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগকে ‘যুক্তিসংগত ও ন্যায্য’ বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্রের ভাষ্য, বাংলাদেশ সংক্রান্ত এই ইস্যুর কোনো সমাধান না হলে পাকিস্তানও নিজস্ব অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবতে পারে পিসিবি।

সব মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এবার প্রভাব ফেলতে পারে পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপেই। প্রসঙ্গত, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আসরটি হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। বিশ্বকাপের সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আসরটি।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে কঠোর অবস্থানে থাকে, তাহলে আইসিসিকে সমঝোতার পথেই হাঁটতে হবে। নয়তো বিশ্বকাপের আগে আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানও বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল

আপডেট সময় : ০৭:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬