ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কালশীর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

অন লাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ২৯৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরের কালশীর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ার। তিনি বলেন, রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ছয়তলা বাণিজ্যিক ভবনের ওপর তলায় ওই কারখানায় আগুন লাগে। ভবনটিতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারও রয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ১০টা ১২ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। পরে ১০টা ২৭ মিনিটে আমাদের প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে ওই সময় জানান তিনি।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালশীর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ১২:৫৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫