তরুণদের উদ্যোক্তা হওয়ার আহবান জানালেন ড.ইউনুস
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:২৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ২০৬ বার পড়া হয়েছে
তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় ড. ইউনূস বলেন, ‘বর্তমান তরুণ প্রজন্ম আগেকার প্রজন্ম থেকে আলাদা। আজকের তরুণরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম।’ তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব।’ এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কি-নোট স্পিকার ছিলেন।




















