ধর্ষনের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৬:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৮৮ বার পড়া হয়েছে
সাম্প্রতিক সময় ধর্ষন,ডাকাতি, অরাজকতা বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভোগছে দেশের মেয়েরা। এর বিরুদ্ধে আজ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বেইলী রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে এ বিক্ষোভ করেন তারা।
এসময় তারা ‘ছাত্রীরা আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘ধর্ষকের চামড়া, তুলে নেব আমরা’, ‘আমাদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘আমার বোনের নিরাপত্তা, দিতে হবে দিতে হবে’— এসব স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের হাতে বহনকারী প্ল্যাকাডে লেখা রয়েছে – মেয়েদের ব্যাড টাচ করার আগে, ছেলেদের হাউ টু টাচ শিখান।
ভিকারুননিসার উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী স্নেহা মনি বলেন, ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ যদি কিছু করতে না পারে, তাহলে এমন পুলিশ আমাদের দরকার নেই।
তিনি বলেন, আমরা দুপুর ১২টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি। তবে সরকার কোনো উদ্যোগ না নিলে আমাদের আন্দোলন চলতে থাকবে।
স্নেহা মনি আরও বলেন, আমি নারায়ণগঞ্জ থেকে এখানে আসি। বাসায় আমার বাবা-মা দুশ্চিন্তায় থাকেন। এই অবস্থা আমার মতো সব ছাত্রীর। আমরা নিরাপদে ঘরে ফিরতে চাই। প্রশাসনকে আমাদের নিরাপদ নিশ্চিত করতে হবে।





















