মেসি-পরবর্তী নতুন যুগের শুরু: নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা
- আপডেট সময় : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
লিওনেল মেসির বিদায়ের পর এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল । বছরের শেষ আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নর আগামী নভেম্বরের এই উইন্ডোতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে এবং লাতিন আমেরিকার আরেক দল কোস্টারিকা আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং দেশটির গণমাধ্যম টাইওয়াইসি স্পোর্টস (TyC Sports) এই তথ্য নিশ্চিত করেছে৷
আগামী ১৩ নভেম্বর শুক্রবার বুয়েনস এইরেসে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের মধ্যকার রিও দে লা প্লাতা ডার্বি। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজনের জন্য এগিয়ে রয়েছে বোকা জুনিয়র্সের ঐতিহ্যবাহী মাঠ লা বোম্বোনেরা। তবে বিকল্প হিসেবে রয়েছে লা প্লাতার এস্তাদিও উনিকো। সংস্কারকাজ চলায় স্টেডিয়ামটি এখনো পুরোপুরি প্রস্তুত নয়। নভেম্বরের শেষ দিকে সেখানে আর্জেন্টিনার নারী দলের জার্মানির বিপক্ষে খেলার কথা রয়েছে।
নভেম্বরের দ্বিতীয় প্রীতি ম্যাচে ১৭ তারিখ কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এর আগে নিজেদের সর্বশেষ সফরে একই শহরে বলিভিয়ার বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতা ধরে রেখেই বছরের শেষ ফিফা উইন্ডো শেষ করতে চাইবে বিশ্বচ্যাম্পিয়নরা।
এই দুটি ম্যাচ আর্জেন্টিনা দলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে মেসির ঐতিহাসিক পথচলার শেষ অধ্যায়। আবেগঘন সেই বিদায়ের পর এবার তাকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা।
মেসির পাশাপাশি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। ফলে নতুন নেতৃত্বে দলকে সাজানোর সুযোগ পাবেন কোচ লিওনেল স্কালোনি। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো।
মেসি-ওতামেন্দি পরবর্তী নতুন চ্যালেঞ্জ
গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে নিজের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানেন মহাতারকা লিওনেল মেসি। একই সঙ্গে অবসরে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। ফলে লিওনেল স্কালোনির দলের জন্য এই দুটি ম্যাচ হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এক পরীক্ষা এবং ভবিষ্যতের নতুন নেতৃত্ব খুঁজে নেওয়ার মঞ্চ । এশিয়ার প্রস্তাবিত সফর বাতিল করে ঘরের মাঠের দর্শকদের সামনেই এই নতুন যুগের সূচনা করতে যাচ্ছে আর্জেন্টিনা ।
ম্যাচের সময়সূচি ও ভেন্যু
৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ফিফা উইন্ডোর অধীনে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার দুটি ভিন্ন ভেন্যুতে । সূচি অনুযায়ী:
আর্জেন্টিনা বনাম উরুগুয়ে:
আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) বুয়েনস আইরেসে অনুষ্ঠিত হবে লাতিন ফুটবলের ঐতিহ্যবাহী ‘রিও দে লা প্লাতা ডার্বি’
আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: উইন্ডোর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর (মঙ্গলবার) কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে
মেসিবিহীন আর্জেন্টিনার এই দলটিকে সমর্থকরা কেমনভাবে গ্রহণ করে এবং স্কালোনির নতুন কৌশলে তরুণ তারকারা কেমন পারফর্ম করে, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব। ম্যাচের টিকিট বিক্রি এবং চূড়ান্ত সময়সূচি আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে৷





















