ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বড় বাজেটের ম্যাচ আয়োজনের চেয়ে ফুটবলের আসল উন্নয়ন করা জরুরি

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেললে আশা বা স্বপ্নপূরণ হবে। সমর্থকদের ইচ্ছে পূরণ হবে, কিন্তু বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের পর যে ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়ের সঙ্গে আমি একমত না

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বক্সিং কোচিং কোর্স অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে এ কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল। তারা জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে সৌজন্য সাক্ষাতে একটি ম্যাচ খেলার প্রস্তাবও দেন তারা।

এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেশের ফুটবল পাড়ায়৷ কারণ একটাই, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজন করা মানেই ৫০/৬০ কোটি টাকার ধাক্কা৷ এতো বড় অঙ্ক যোগান দেয়ার সক্ষমতা থাকাটাও একটি বড় বিষয়৷ এর আগে আর্জেন্টিনা-নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচের হোস্ট হতে গিয়ে বড় অঙ্কের টাকার ঋণে পড়ে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে)৷ তা শোধ করতে গিয়েও বিপাকে পড়তে হয়েছিল৷

প্রসঙ্গটি টেনে এনে ক্রীড়ামন্ত্রী আমিনুল বলেন, ‘২০১১ সালের সেই ম্যাচের ঋণের বোঝা বাফুফেকে দীর্ঘ সময় ধরে বইতে হয়েছে।’ এত বড় বাজেটের ম্যাচ আয়োজনের চেয়ে দেশের ফুটবলের আসল উন্নয়ন বেশি জরুরি।

যদিও ক্রীড়ামন্ত্রী জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। তবে ম্যাচের খরচ এবং আনুষাঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি। আলোচনা এগোলে আমরা এটি বাস্তবায়নের জন্য চেষ্টা করব।

তিনি আরো বলেন, বাংলাদেশে ব্রাজিল দলের কোটি কোটি সমর্থক রয়েছে এবং এমন একটি ম্যাচ আয়োজন করা সম্ভব হলে সমর্থকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে—এ কথা স্বীকার করলেও ম্যাচটির সুফল নিয়ে সংশয় রয়েছে৷

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে বাংলাদেশ ফুটবল কতটুকু আগাবে এ নিয়ে খুব বেশি আশাবাদী না। বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেললে আশা বা স্বপ্নপূরণ হবে। বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার যেমন বিপুল সমর্থন সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছে পূরণ হবে কিন্তু বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের পর যে ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়ের সঙ্গে আমি একমত না।’

দেশের ফুটবলের অবকাঠামোগত সমস্যা ও পাইপলাইন তৈরির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আমাদের ফুটবলে নানা অবকাঠামোগত সমস্যা রয়েছে। বাফুফে কাজ করছে, সরকারও তাদের সহযোগিতা করছে। নতুন কুঁড়ির মাধ্যমে ফুটবলসহ অন্যান্য খেলাতেও প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’

তবে সব সীমাবদ্ধতার মাঝেও যদি ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের এই ম্যাচটি আয়োজন করা যায়, তাহলে সেটি নতুন মাইলফলক হবে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড় বাজেটের ম্যাচ আয়োজনের চেয়ে ফুটবলের আসল উন্নয়ন করা জরুরি

আপডেট সময় : ০৬:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬