ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এবার দ্বিতীয় টেস্টের দিকে তাকিয়ে হাসান

মো. লুৎফল আলম চৌধুরী (প্রত্যয়)
  • আপডেট সময় : ০৫:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডারউইন টেস্টে শতভাগ সফলতা পেয়েছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ৷ মূলত তার বোলিং সাফল্যেই ডারউইনে বাংলাদেশের জয়ের ভীত তৈরি হতে থাকে৷ পরবর্তীতে ব্যাটারদের দৃঢ়তাও ছিলো প্রশংসনীয়৷ তবে হাসান ছিলেন সবার চাইতে ব্যতিক্রম৷ প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও বল হাতে অস্ট্রেলিয়ান ব্যাটারদের বিভ্রম করে তোলেন৷ দুই ইনিংসে তার ৯ উইকেট সংগ্রহ৷ আর বাংলাদেশ টেস্ট ইতিহাসে লেখায বড় জয়৷ তাতে ক্রিকেট দুনিয়ায় শুরু হয়ে গেছে হাসান বন্দোনা৷

করবেই বা না কেন? ডারউইনে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। টস জিতে ব্যাটিংয়ে নেমে এই টাইগার পেসারের তোপের মুখে পড়েন অসি ব্যাটাররা। হাসানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে পুরোপুরি একদিনও ব্যাটিং করতে পারেনি স্বাগতিকরা। হাসান ইতিহাসগড়া বোলিংয়ে চোখে সরষে ফুল দেখান অস্ট্রেলিয়ান ব্যাটারদের।

অথচ ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলা হয়ে থাকে নাক উচা জাতি৷ তাদের সাথে টেস্ট ক্রিকেটে যে কোন দলের পেরে উঠাটাই কঠিন! সেখানে তাদের ঘরের মাঠে টেস্টে আন্ডার ডগ বাংলাদেশের দাপুটে জয়৷ তাও কিনা ব্যাটে বলে তিন দিন শাসনের পর চতুর্থ দিনে জয়৷ এমন বিপর্যয় কশ্বিন কালেও দেখে নাই টিম অস্ট্রেলিয়া৷ আর এই বিজয়ের মহানায়ক ডান হাতি পেস অল রাউন্ডার হাসান মাহমুদ৷ তার বোলিং তোপে জ্বলে পুড়ে একাকার অস্ট্রেলিয়া৷

অস্ট্রেলিয়াকে এমন ধাক্কা দিয়ে ক্রিকেট বিশ্বের প্রশংসা কুঁড়িয়েছেন হাসান। নোয়াখালীর লক্ষীপুরের ছলেটি মাত্র দ্বিতীয় টেস্টেই ক্রিকেট ক্যারিয়ারের উচ্চতায় পৌছে গেলেন৷

তবে এখানেই থেমে থাকতে চান না ২০২৪ সালে টেস্ট অভিষেক হওয়া হাসান। এমন কি নিতে চান না কোন আত্মতৃপ্তির ঢেকুর৷

কারণ, সামনে রয়েছে দ্বিতীয় টেস্ট৷ ২৩ আগস্ট থেকে শুরু হবে সিরিজের এই টেস্ট৷ সেখানে কিভাবে ভালো করা যায় চলছে তারই প্রস্তুতি৷

সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই টাইগার পেসার জানিয়েছেন, এটি মাত্র শুরু। আরও অনেক পথ বাকি, অনেক কিছু করতে হবে তাকে।

হাসান বলেন, ‘এটি মাত্র শুরু, আরও অনেক কিছু করতে হবে। এক টেস্টে ম্যাচসেরা হয়ে খুশি থাকা যাবে না। আমি মাঠ থেকে বের হওয়ার সময় সব ভুলে গেছি। কী করেছি বা হয়েছে, সেগুলো মনে রাখিনি। এখন পরের ম্যাচ নিয়েই চিন্তা করছি।’

তবে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কিভাবে পরাস্ত করেছেন, সেই গল্পও জানিয়েছেন হাসান। তিনি বলেন, ‘ব্যাটসম্যানকে পরাস্ত করার দুটি উপায় আছে। প্রথমত, ব্যাটারের মন পড়ে নিজের দক্ষতা দিয়ে তাকে ফাঁদে ফেলা। দ্বিতীয়ত, উইকেটের সঠিক লেংথে বল করে ব্যাটারের ধৈর্যের পরীক্ষা নেয়া। আমি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এই দুটি পথই বেছে নেওয়ার চেষ্টা করি।’

বাংলাদেশের ক্রিকেটের বড় শক্তির জায়গা সমর্থকরা। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক, বাংলাদিশরা সেখানে গিযে গলা ফাঁটান। সমর্থকদের নিয়ে হাসান বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে অনেক আবেগী এবং তারা সবসময় সমর্থন করে। আমরা কীভাবে একজন ক্রিকেটার হিসেবে আরও উন্নতি করতে পারি, তা নিয়েও তারা ভাবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার দ্বিতীয় টেস্টের দিকে তাকিয়ে হাসান

আপডেট সময় : ০৫:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬