ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তানজিমের ইতিহাস গড়া সেঞ্চুরি, বড় লীড গড়ার পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জার্সিতে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়লেন তানজিদ হাসান তামিম। অনবদ্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি তুলে নিলেন এই বাঁহাতি ওপেনার। তবে তিন অঙ্ক ছোঁয়ার পরই ক্রিজ ছেড়ে চলে আসতে হলো তাকে। বড় শট খেলার চেষ্টায় লং অফে ক্যাচ দিয়ে ফিরলেন সাজঘরে। ততক্ষণে স্বাগতিকদের বিপক্ষে লিড নিয়ে ফেলেছেন টাইগাররা। বাকিদের চেষ্টায় এখন বড় লীড নেয়ার পথে ছুটছে বাংলাদেশ। 

বিশুদ্ধ পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না। তাই শরীরের জন্য প্রয়োজন বিশুদ্ধ ও নিরাপদ পানি । ইজি ড্রিংকিং ওয়াটার বিশুদ্ধ ও নিরাপদ পানির একমাত্র আস্থা। ইজি ড্রিংকিং ওয়াটার পানি পান করুন সুস্থ থাকুন।, ...

আগের দিন যে মাঠে স্বাগতিক ব্যাটারদের নাস্তানোবুধ করেছিলেন বাংলাদেশের পেসাররা, আজ সে মাঠেই তানজিম তানিমের সেঞ্চুরি অতপর চারশত রান গড়ার লক্ষ্যেে এগিয়ে চলছেন টাইগাররা।  আর মাত্র ৪৭ রান হলেই চারশত রান। তার আগে ডারউইন টেস্টের আজ দ্বিতীয়দিনে বাংলাদেশ ৬ উইকেটে সংগ্রহ করেছে ৩৫১ রান। তবে দিনের শেষ বিকালে বড় ধ্বস নেমে আসে টাইগার শিবিরে। মাত্র ১১ রানে দ্রুত তিন উইকেটের পতন। হঠাৎ এমন ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ যেন ফিরে চিরচেনা সেই পুরানো রুপে।

আশি ওভার শেষে নতুন বল পেয়ে নিজেদের ফিরে পায় অস্ট্রেলিয়ার। নতুন বল হাতে নেওয়ার দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউড নাজমুল হোসেন শান্তকে স্টিভ স্মিথের ক্যাচ বানান। অজি পেসারের এক্সট্রা বাউন্সে বল তার ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ধরা পড়ে। ফলে সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেও ৮৪ রানে বিদায় নিলেন শান্ত। খেলেছে ১২৬ বলে ৭ চার ও ১ ছয়।

অনেক কাঠখড় পুড়িয়ে দলে জায়গা পাওয়া লিটন দাস শুন্যতে ফিরে যান। দলীয় স্কোর তিনশ পার হওয়ার পর মুশফিকের সঙ্গ ছেড়ে প্যাভিলিয়নে যান এই উইকেটকিপার ব্যাটার। স্টার্কের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন লিটন। কিন্তু বল থিক এজ হয়ে ফের স্মিথের হাতে পড়ে। মুশফিক সেট হয়েও হতে পারলেন না।  ৫৫ বলে ৩৬ রান করে প্যাট কামিন্সের শিকার হন তিনি।

৩ উইকেটে ২৯৭ রান করা বাংলাদেশ ৩০৮ রানে ৬ উইকেট হারাল। নতুন বলে ১১ রানে তাদের তিন ব্যাটারের পতন হলেও । ক্রিজে একমাত্র স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে আছেন হাসান মাহমুদ। মিরাজ ৭৩ বলে ৩২ আর হাসান ৭৬ বলে ১৩ রানে আছেন অপরাজিত। উইকেটের পরিবর্তনের হাওয়ায় এখন যেন টিকে থাকাটাই হয়ে উঠেছে ব্যাটারদের বড় চ্যালেঞ্জ।

আগামীকাল তৃতীয় দিনের প্রথম সেশনটা পার করতে পারলেই মনে করতে হবে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ানদের উপর ভয়াবহ এক চাপ সৃস্টি করতে পেরেছে। যদিও এই দলটি আপাদমস্তক পেশাদার। শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যাওয়ার দম যাদের রয়েছে। বল হাতে এদিন অস্ট্রেলিয়ার হয়ে মাইকেল স্টার্ক ও হ্যাজলড দুটি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট লাভ করেন প্যাট কামিন্স ও লেমন লায়ন।

ডারউইন টেস্টে প্রথম দিনে স্বাগতিকদের ১৯৮ রানে অল আউট করার পর ১ উইকেটে ৯৬ রানে দিন শেষ করে বাংলাদেশ। আজ শুক্রবার দ্বিতীয় দিনের শুরুটাও ছিলো বেশ সতর্কতার। তানজিম হাসান তামিম আর মুমিনুল হকের জুটিতে আসে ১০২ রান। তানজিম হাফসেঞ্চুরি পূরণ করে যখন সেঞ্চুরির পথে ছুটছেন তখন মমিনুল বিদায় নিলেন ৪৯ রানে। ম্যাচ শেষে এটাই তার বড় আক্ষেপ হতেই পারে। তবে প্রথম দুইটা সেশনে বাংলাদেশের ব্যাটাররা দারুণ লড়েছেন।

মুমিনুলের পর অধিনায়ক শান্ত ও তানজিদ দলকে এগিয়ে দেন। ১৮৮ বলে চমৎকার সেঞ্চুরির পরপর তানজিদ মাঠ ছাড়লেও বাংলাদেশের বড় লিড নেওয়ার পথ সুগম হয়ে উঠে। শান্ত ছিলেন সেঞ্চুরির প্রান্তে। কিন্তু অধিনায়কের আউটের পর বিস্ময়করভাবে বড় ধাক্কা খেল সফরকারীরা। তবুও দিন শেষে ১৫৩ রানের লীড কম কিসের। বাকিরা কিছুটা দৃঢ়তা দেখাতে পারলে হয়ত চারশত রান অতিক্রম করাটা হবে সময়ের ব্যাপার।

২৩ বছর পর সে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়ার উপলক্ষ্যটা দারুণভাবে রাঙাচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারার স্টেডিয়ামে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ওপর রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। দিনের দ্বিতীয় সেশনেই হাতে ৮ উইকেট রেখে অজিদের প্রথম ইনিংসের সংগ্রহ ছাপিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারটি করেন মিচেল স্টার্ক। তার দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চমৎকার শটে চার মারেন সাবলীল ঢঙে খেলতে থাকা তানজিদ হাসান তামিম। এতে সংগ্রহ দুইশ স্পর্শ করার পাশাপাশি লিড পায় বাংলাদেশ। সে লীড দিন শেষে দাড়ায় দেশশত রানের উপরে।

উইকেট থেকে খুব বেশি সুবিধা মিলছে না বোলারদের। তাই স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও ন্যাথান লায়নের মতো তারকা বোলার থাকা সত্ত্বেও চাপে পড়েছে অস্ট্রেলিয়া। তাদের দারুণভাবে সামলে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তানজিমের ইতিহাস গড়া সেঞ্চুরি, বড় লীড গড়ার পথে বাংলাদেশ

আপডেট সময় : ০৩:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬