৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট , জামাতের প্রার্থী অলি,বিএনপি কিনেছে দুটি ফরম
- আপডেট সময় : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে
প্রেসিডেন্ট শাসিত রাষ্ট্র পরিচালনার সময় অনুষ্ঠিত হয়েছিলা প্রেসিডেন্ট পদে নির্বাচন। দেশ ব্যাপী ব্যাপক সাড়া পড়েছিল ওই নির্বাচনে। দেশের সাধারণ জন্য এই পদে ভোট দিতে পারতেন। কিন্তু যখন থেকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার পরিচালনা শুরু হয়, তখন থেকে সংসদ সদস্যদের ভোটেই প্রেসিডেন্ট পদটি নির্ধারণ হয়ে থাকে। এই পদ্ধতিতে সাধারণত যে দলের সংসদ সদস্য বেশি, বিশেষ করে সরকার দল থেকেই সংখ্যাগরিষ্ঠতার কারণে প্রেসিডেন্ট পদটি নির্ধারণ হয়ে যেতো। বিনা প্রতিদ্বন্ধিতায় প্রেসিডেন্ট পদটি ঘোষণা করে থাকেন নির্বাচন কমিশনার।
তবে মাঝে মধ্যে এর ব্যাপ্তিও ঘটেছে। প্রায় তিন যুগ আগে প্রায় তিন যুগ আগে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের পরিস্থিতি তৈরি হয়েছিল। ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাসের কাছে পরাজিত হন। এরপর থেকে রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন।
৩৫ বছর পর ফের রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্ষমতাসীন দল বিএনপির প্রতিপক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তাদের হয়ে রাষ্ট্রপতি পদে নির্বাচন করছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তাকে প্রার্থী ঘোষণা করায় এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ থাকছে না। ফলে একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোট হবে।
যদিও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল। তবে, জামায়াত নেতৃত্বাধীন জোট অলি আহমদকে প্রার্থী ঘোষণা করায় পরিস্থিতি পাল্টে গেছে।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য রবিবার বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দলটির পক্ষ থেকে রুহুল কবির রিজভী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মনোনয়নপত্র নেন। বিএনপি জানিয়েছে, একই প্রার্থীর জন্য সতর্কতামূলকভাবে দুটি ফরম নেওয়া হয়েছে। তবে, এখনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানায়নি দলটি। তফসিল অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।
অন্যদিকে, রাজধানীর মিন্টো রোডে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠকে অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রার্থী হওয়ার পর অলি আহমদ জানান, তিনি দেশের মানুষের স্বার্থের সঙ্গে কোনো ধরনের বেইমানি করবেন না।
জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়টি রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে সংস্কারকৃত সংবিধানের অধীনে রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত ছিল। সে প্রক্রিয়া না হওয়ায় তারা বর্তমান ব্যবস্থার মধ্যেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা সামনে আসায় ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। রবিবার কমিশনে এ নিয়ে বৈঠক হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একাধিক প্রার্থী থাকলে ১৮ আগস্ট ব্যালট পেপার ছাপানোর পরিকল্পনা রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্য ২৫০ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ৯০ জন, স্বতন্ত্র ৮ জন এবং ইসলামী আন্দোলনের একজন সংসদ সদস্য রয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হতে একজন প্রার্থীকে কমপক্ষে ১৭৬ ভোট পেতে হবে। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের স্থান জাতীয় সংসদ ভবন। সংসদ অধিবেশন না থাকায় প্রয়োজনীয় বৈঠক আয়োজনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও ভোটের আয়োজনের কাজে যুক্ত থাকবেন।
নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনেও প্রস্তুতি শুরু করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ছয়টি কমিটি গঠন করেছে। ভোটের পর নির্ধারিত দিন ও সময়ে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের জন্য এসব কমিটি সমন্বয়, নথি সংরক্ষণ, অতিথি তালিকা, আমন্ত্রণপত্র, আসন ব্যবস্থাপনা ও অভ্যর্থনার দায়িত্ব পালন করবে।
সব মিলিয়ে ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী হওয়ার কারণে ভোটের প্রয়োজন হচ্ছে। ২০ আগস্টের ভোটের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

























