সৌদি আরবের কারখানায় আগুনে পুড়ে নওগাঁরই ১০ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৪৭ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন নিহত হয়েছেন৷
নিহত প্রবাসীরা হলেন— আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি, লুৎফর, জান্ডার ও রুবেল; বিশা ইউনিয়নের সাগর ও মজিদুল; দুবাই এলাকার শুভ ও সুমন; পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্র মতে জানা যায়, বাংলাদেশ সময় রোববার আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের খোরদাম শহরের একটি সোফা কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ভয়াবহ আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে ভেতরে থাকা কর্মীরা আটকা পড়েন।
এতে একই জলা নওগাঁর ১০ জনের মৃত্যু হয়৷ যা নিশ্চিত করেছেন নওগাঁওরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম৷ তিনি জানান, আগুনে পুড়ে আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার অভিযান ও তথ্য সংগ্রহ প্রক্রিয়া চলমান থাকায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রবাসে যাওয়া স্বজনদের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে আত্রাইয়ের সংশ্লিষ্ট গ্রামগুলোতে শোকের ছায়া নেমে পড়ে।





















