ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মী-এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, প্রশাসক ও স্থানীয় এমপির’র ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মী ও এলাকাবাসির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপরও স্থানীয়দের হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) বেলা তিনটার দিকে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ডিএনসিসির দাবি, রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপ-কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রশাসক ও এমপির ওপরও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

জানতে চাইলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন মিডিয়াকে বলেন, স্থানীয়দের একটি পক্ষ সেখানে সিটি করপোরেশনের এসটিএসের কার্যক্রমে বাধা দেয়। এ সময় তারা সিটি করপোরেশনের প্রায় ১৪ জন কর্মীকে মারধর করেন। তাদের প্রত্যেককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশাসক ও স্থানীয় এমপি যখন বিষয়টি সমাধান করতে যান, তখন তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। তবে প্রশাসক ও স্থানীয় এমপি আহত হননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মী-এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, প্রশাসক ও স্থানীয় এমপির’র ওপর হামলার অভিযোগ

আপডেট সময় : ০৫:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬