ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, নেপালকে বাদ দিয়েই ড্র অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে খুব একটা বড় বাধার মুখোমুখি হচ্ছে না বাংলাদেশ। অপেক্ষাকৃত দূর্বল শ্রীলঙ্কা এবং ভুটানকে পেয়ে টুর্নামেন্টের শুরুতেই হামজাদের গ্রুপ পর্ব ‘এ’ এর বাধা অতিক্রম করার পথ অনেকটাই সহজ হয়ে গেলো। আজ ভুটানের থিম্পুতে ড্র অনুষ্ঠান শেষে এই তথ্য জানা যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয় এই তথ্য।

আগামী  ৪-১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ (শনিবার) বিকেলে ভুটানের থিম্পুতে ড্র অনুষ্ঠিত হলেও এই টুর্নামেন্টের স্বাগতিক দেশ হচ্ছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের এই ১৫তম আসরের ‘বি’ গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত,মালদ্বীপ ও পাকিস্তান। তিনটি দলই শক্ত প্রতিপক্ষ। এবারের টুর্নামেন্টে নেই নেপাল। ফিফার নিষেধাজ্ঞা থাকার কারণে তাদের বাদ দিয়েই এবার ছয়টি দলকে নিয়ে সাফ চ্যাম্পিয়শীপের ড্র অনুষ্ঠিত হয়।

যদিও সাফে অংশ নেওয়ার সুযোগ নষ্ট হয়ে যায়নি। নেপালকে একটি নির্দিষ্ট সময় (আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে) বেঁধে দিয়েছে সাফ। সেই সময়ের মধ্যে ফিফা নিষেধাজ্ঞা তুলে নিলে তবেই সাফে খেলতে পারবে তারা। ড্রয়ের দিনই প্রকাশ করা হবে টুর্নামেন্টের সূচিও। তবে নেপাল খেলতে পারলে তাদের জন্য বিকল্প সূচি তৈরি করে রেখেছে সাফ। টুর্সনামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর পল্টনস্থ্ জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর কেবল ব্যর্থতা আর ব্যর্থতা। তবে বর্তমানে বাংলাদেশ ফুটবলের জাগরণের সময় চলছে। হামজা, সোমিত, মোরসালিনরা দেশের পতাকা উড়াচ্ছেন নিয়মিত। ভালোমানের ফুটবল উপহার দিচ্ছেন। আট বছর পর আবারও ঢাকায় ফিরছে দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ আসর। পরিচিত মাঠ, ঘরের দর্শকদের সমর্থন এবং স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে এবার দীর্ঘদিনের ট্রফি খরা কাটাতে মুখিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রতিটি গ্রুপের দলগুলো একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল সেমি ফাইনালে উঠবে। সেমি ফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। আর ‘এ’ গ্রুপের রানার্সআপের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। দুই সেমি-ফাইনালের বিজয়ীরা খেলবে ফাইনালে।

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। তারা এখন পর্যন্ত ৯ বার শিরোপা জিতেছে। মালদ্বীপ দুইবার এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

গ্রুপপর্ব ড্র
গ্রুপ-এ : বাংলাদেশ, নেপাল (শর্তসাপেক্ষে) ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ-বি : ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, নেপালকে বাদ দিয়েই ড্র অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬