বিশ্বকাপের দখল শেষে মাঠে ফিরলেন মেসি
- আপডেট সময় : ০৪:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপের দখল শেষ করে ক্লাব ফুটবলের অনুশীলনে ফিরেছেন সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্পেনের কাছে ফাইনালে হেরে ট্রফি হাতছাড়া করেন মেসি। দেশের জন্য রানার্সআপ ট্রফি নিয়ে ফিরেন। সে দুক্ষ্য কষ্ট আর যাতনা মুছে দশদিন পর ফের মাঠের অনুশীলনে ফিরেছেন মেসি। যুক্তরাষ্ট্রের মিয়ামিতেই খেলছে মেজর লিগ। এই দলটিতে গত চারটি বছর খেলেছেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন। ইএসপিএনের সূত্রমতে, এদিন সতীর্থ লুইস সুয়ারেসের সাথে হাসি মুখে পুরোদমে অনুশীলনে অংশ নিয়েছেন তিনি।
বিশ্বকাপের ফাইনাল শেষে প্রায় এক সপ্তাহ নিজ শহর রোজারিওতে পরিবারের সাথে ছুটি কাটান মেসি। সে সময় অসুস্থ বাবা হোর্হে মেসির (৬৮) পাশে থাকেন, তার বাবার অসুস্থতার কথা বিশ্বকাপ চলাকালেই প্রকাশ করেছিল পরিবার।
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ২০২৬ বিশ্বকাপে অনেকগুলো রেকর্ড করেছিলেন মেসি। ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনা দলকে টেনে ফাইনালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সোশ্যাল মিডিয়ায় দেয়া বার্তায় মেসি নিজের মনের কষ্ট প্রকাশ করে লিখেছিলেন, ‘কষ্টটা বিশাল এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে দলের লড়াই এবং কোটি মানুষের ভালোবাসা আমি সারাজীবন হৃদয়ে আগলে রাখব।’
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনও স্পষ্ট বার্তা না দিলেও ক্লাব ফুটবলে মায়ামির হয়ে আবার মাঠে নামতে প্রস্তুত হচ্ছেন মেসি। বিশ্বকাপের পর শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে মায়ামির হয়ে খেলতে পারেননি তিনি, বাদ দেওয়া হয়েছিল অল-স্টার গেম থেকেও।
ইন্টার মায়ামি কোচ গুইয়েরমো হোয়োস জানিয়েছেন, মেসি ও রদ্রিগো দে পলকে মাঠে ফেরাতে কোনো তাড়াহুড়ো করা হবে না। তিনি বলেন, ‘বিশ্রাম খেলোয়াড়দের মানসিক ও শারীরিক পুনরুজ্জীবনের জন্য অপরিহার্য। দীর্ঘ ৫০ দিনের বিশ্বকাপ মিশনের পর তাদের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে। শতভাগ প্রস্তুত হলেই তারা মাঠে নামবেন।’
আগামী শনিবার এমএলএসে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এরপর আগামী ৫ আগস্ট লিগস কাপে মেক্সিকান ক্লাব অ্যাটলেটিকো দে সান লুইসের বিরুদ্ধে খেলবে দলটি। আশা করা হচ্ছে, দ্রুতই একাদশে ফিরবেন মেসি।





















