ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মেসির অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত, চলছে রাজকীয় বিদায়ের প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিওনেল মেসি। ম্যারাডোনার পর আর্জেন্টিনার হয়েই শুধু নয়, বিশ্ব ফুটবলে আলো ছড়িয়েছেন তিনি। গত দশক ধরে বিশ্বফুটবলে দেখিয়েছেন কৃতিত্ব।  যে ‍কৃতিত্বের কারণে তাকে সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় রাখা হয়েছে। কখনো জাতীয় দলের জার্সিতে, আবার কখনো ক্লাবের জার্সিতে মেসির জাদুময় ফুটবল নৈপুন্য দেখেছে ফুটবল বিশ্ব। ফুটবলের প্রায় সব কয়টি রেকর্ড এখন তার শো’কেসে। ক্লাব ফুটবলের হয়ে একাধিকবার সেরা ফুটবলার হয়েছে। ক্লাবকে উপহার দিয়েছেন একাধিক শিরোপা। জিতেছেন একাধিক পুরস্কার। এমন কি বিশ্বকাপের মঞ্চেও তিনি ছিলেন অনন্য। গোল্ডেন বল,গোল্ডেন বুটে পুরস্কৃত হওয়ার কোন কিছু বাকি থাকেনি। বিশ্বকাপে কতোবার যে ম্যাচ সেরা হয়েছেন তা কেবল রেকর্ডই বলতে পারে।

জাতীয় দেলের জার্সিতে আর্জেন্টিনাকে এবারসহ তিনবার ফাইনালে তুলেছেন মেসি। তার মধ্যে দু’বার রানার্স আপ এবং একবার (কাতার বিশ্বকাপে) ট্রফি জিতেছেন। গতবার গোল্ডেন বল আর গোল্ডেন বুট জিতলেও এবার কোন পুরস্কার হাতে উঠেনি। যদিও এ নিয়ে ফুটবল বিশ্বে ফিফার সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়েছে। ফিফা মেসি টুর্নামেন্ট সেরার পুরস্কার না দিলেও । তবে ফাইনালে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার হয়ে ৭ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে দুর্দান্ত পারফরম্যান্স করায় আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস) লিওনেল মেসিকেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে। এমন কি মেসি এবারের বিশ্বকাপে ৫ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পান।

মেসির প্রত্যাশা ছিলো বিশ্বচ্যাম্পিয়ন হয়েই বিদায় নেয়ার। সে কারণে হয়ত কাতার বিশ্বকাপের পরেই মেসির ফুটবল থেকে বিদায় নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু তার দেশ আর্জেন্টিনা মেসিকে অনুরোধ করে রেখে দেয়। দেশের সে অনুরোধে মেসি আবারো জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলে। শুধু তাই নয়, প্রায় একক নৈপুন্যে দলটিকে আবারো বিশ্বকাপের ফাইনালে টেনে তুলেছে। এটি একটি বিরল নজির। পড়ন্ত বেলাতেও মেসির ফুটবল নৈপুন্যে ছিলো তারুণ্যের ছোঁয়া। কিন্তু ফাইনালে ওঠে আর শিরোপা জিতা হয়নি মেসিদের। স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায়। ফলে মাঠের শেষ বিদায়টায় মেসিতে থেকে গেলে কিছুটা আক্ষেপ।  সে বিষন্নতায় মাঠে অবসরের ঘোষনাটাও দিতে পারেন নি সময়ের সেরা এই ফুটবলার।

রানার্স আপ ট্রফি নিয়ে দেশে ফেরা দলের সাথে যুক্ত হননি। তিনি ফিরেছিলেন একাকি। সেখানে অসুস্থ্য বাবাকে দেখে ফিরবেন আমেরিকায়,মেজর সকার লিগে যোগ দিতে।

তার আগে নেট দুনিয়ার মেসির অবসর নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। মেসি কি অবসরে যাচ্ছেন? নাকি ২০৩০ বিশ্বকাপটাও খেলবেন। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা যেহেতু তখন তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট কিছু  বলেন নি। তবে না বললেও, এবার আর্জেন্টাইন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন মেসি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘বেইন স্পোর্টস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে এখনই বুট জোড়া তুলে রাখছেন না, বরং আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলে তবেই আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। অর্থাৎ, ২০৩০ বিশ্বকাপে খেলার কোনো পরিকল্পনা নেই আটবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলারের।
২০২৬ ফিফা বিশ্বকাপটিই ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ টুর্নামেন্ট- এমনটাই ধারণা করেছিলেন ফুটবল বোদ্ধারা। ৩৯ বছর বয়সেও মেসি বয়সের সাথে লড়াই করে নিজেকে উজাড় করে দিয়েছেন।

এবারের বিশ্বকাপে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। আট গোল এবং চার অ্যাসিস্ট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসর শেষ করেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হৃদয়বিদারক হারের পর, মেসি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। যদিও দলের কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়েছিলেন, জাতীয় দলের দরজা তার জন্য সবসময় খোলা।

এদিকে আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমে এই কিংবদন্তির অবসরের সময়সূচি সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে। বিভিন্ন প্রতিবেদনের তথ্যমতে, লিওনেল মেসি জাতীয় দলের স্কোয়াডের জন্য একটি ‘মসৃণ রূপান্তর’ (smooth transition) নিশ্চিত করতে আগামী কয়েক মাস দলের সাথে থাকতে চান।

অর্থাৎ, তিনি এখনই অবসর নিচ্ছেন না, বরং আরও কয়েক মাস আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন। তবে এটা নিশ্চিত যে, ২০২৬ বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপ খেলার পরিকল্পনা তার নেই। খুব শিগগিরই তিনি তার সুদীর্ঘ এবং উজ্জ্বল আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানবেন।

বিশাল বিদায় সংবর্ধনার প্রস্তুতি
মেসির এই সিদ্ধান্ত গ্রহণের পর, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন হাত গুটিয়ে বসে নেই। তারা দলের এই মহানায়কের জন্য একটি বিশেষ, হাই-প্রোফাইল বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। বিইন স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, এই আয়োজনটি হবে পুরো দেশের জন্য আবেগময় এক মুহূর্ত, যেখানে ভক্তরা ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়কে রাজকীয় বিদায় জানাতে পারবেন।

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলা ছিল নাটকীয়তায় পূর্ণ। ক্যারিয়ারের শুরুর দিকে টানা কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনালে হারের পর তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে সেই অন্ধকার সময় কাটিয়ে মেসি আর্জেন্টিনাকে ফুটবলের ইতিহাসের অন্যতম সফল যুগে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে আর্জেন্টিনা জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। এমনকি চলতি বছরের বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।

ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তির বিদায় হয়েছে নিভৃতে- কখনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে, কখনো ছোট্ট সংবাদ সম্মেলনে। তবে লিওনেল মেসির ক্ষেত্রে সেই চিত্র ভিন্ন হতে যাচ্ছে বলেই ইঙ্গিত মিলছে।

বিশ্বজুড়ে কোটি ভক্তের ভালোবাসা আর আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ এক বিদায়ী ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেসির অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত, চলছে রাজকীয় বিদায়ের প্রস্তুতি

আপডেট সময় : ০৬:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬