ট্রন্সফার মার্কেটের শীর্ষে ইয়ামাল- হালান্ড
- আপডেট সময় : ০৭:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
বিষ্বকাপ উত্তেজনা শেষ৷ দৃষ্টি এবার ক্লাব ফুটবলের দিকে৷ ফুটবলের এই বিশ্ব মঞ্চের পারফরম্যান্স উপর ভিত্তি করে ক্লাব ফুটবলের ট্রান্সফার মার্কেটের মূল্যায়ন নির্ধারন হয়৷
ট্রান্সফার মার্কেটের এই মূল্যায়ন খেলোয়াড়ের বয়স, পারফরম্যান্স, ভবিষ্যতের সম্ভাবনা, চুক্তির মেয়াদ, ক্লাব ও জাতীয় দলের অবদানসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই নির্ধারণ করা হয়৷
পুরাতনদের পাশাপাশি এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছেন নতুন প্রজন্মের বেশ কয়েকজন ফুটবলার। স্পেনকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লামিন ইয়ামাল, ফ্রান্সের হয়ে উজ্জ্বল ছিলেন কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, নরওয়ের স্বপ্নের নায়ক আর্লিং হল্যান্ড। বিশ্বকাপের সেই পারফরম্যান্স এবার তাদের স্থান দিল ইতিহাসের পাতায়।
ট্রান্সফার মার্কেটের সর্বশেষ মূল্যায়নে নতুন ইতিহাস গড়েছেন ইয়ামাল এবং হাল্যান্ড। রেকর্ড ২২ কোটি ইউরোর বাজারমূল্য নিয়ে দুজনই এখন যৌথভাবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
মাত্র কয়েক বছরেই ফুটবল বিশ্বে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন স্পেনের বিস্ময় বালক ইয়ামাল। তারুণ্যেই অসাধারণ পরিপক্বতা দেখানো এই স্প্যানিশ তরুণের গতিময় ফুটবল, দুর্দান্ত ড্রিবলিং, সৃজনশীলতা এবং বড় ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা তাকে পরিণত করেছে সময়ের অন্যতম আলোচিত প্রতিভায়। বার্সেলোনা ও স্পেনের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তার বাজারমূল্য পৌঁছেছে রেকর্ড উচ্চতায়।
অন্যদিকে, গোল করার অসাধারণ দক্ষতা ও ধারাবাহিক সাফল্যের কারণে আর্লিং হল্যান্ডও জায়গা ধরে রেখেছেন শীর্ষে। নরওয়ের এই গোলমেশিন দীর্ঘদিন ধরেই বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করে আসছেন। ইয়ামালের তারুণ্যের উচ্ছ্বাস আর হল্যান্ডের গোলক্ষুধা– দুই ভিন্ন বৈশিষ্ট্যের এই দুই তারকাই এখন বিশ্ব ফুটবলের বাজারমূল্যের শীর্ষে।
শীর্ষ মূল্যবান ফুটবলারদের তালিকায় ইয়ামাল ও হল্যান্ডের পরেই রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার বর্তমান বাজারমূল্য ২০ কোটি ইউরো। এরপর ১৭ কোটি ইউরো মূল্য নিয়ে চতুর্থ স্থানে আছেন মাইকেল ওলিসে। ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম রয়েছেন পঞ্চম স্থানে, তার বাজারমূল্য ১৬ কোটি ইউরো।





















