ইয়ামালদের রাজকীয় বরণ,স্পেনে বইছে খুশির জোয়ার
- আপডেট সময় : ০৯:২৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৫০ বার পড়া হয়েছে
২০১০ সালের পর ২০২৬৷ এরই মাঝে কেটে গেছে ষোল বছর৷ মাঝের তিন বিশ্বকাপে কোয়ার্টারেও উঠতে পারেনি স্পেন৷ এবার সেসব গল্প পেছনে ফেলে নতুন ইতিহাস লিখেছে লা রোহারা। আর্জেন্টিনাকে হারিয়ে ঘরে তুলেছে বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা। ফুটবলারদের এমন সাফল্যে দেশজুড়ে বইয়ে যাচ্ছে খুশির জোয়ার৷
শিরোপা জিতেই দেশের প্লেন ধরেছে স্পেন ফুটবল দল। দেশে ফিরে পেয়েছে রাজকীয় সংবর্ধণা। রাজধানী মাদ্রিদে ফুটবলারদের জন্য প্রস্তুত ছিল ছাদ খোলা বাস। শিরোপা নিয়ে সেই বাসে চড়েই রাজধানী মাদ্রিদের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছেন ফুটবলাররা।
তাদের অভিনন্দন জানাতে আর শিরোপা জয়ের উল্লাসে সামিল হতে রাস্তার দু’পাশে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। নেচে গেয়ে শিরোপার উল্লাস করছেন লামিন ইয়ামাল-নিকো উইলিয়ামসরা।

অন্যদিকে, শহরের প্রাণ কেন্দ্রে চলছে কনসার্ট। যেখানে গানে গানে সবাইকে মাতিয়ে তুলছেন দেশটির খ্যাতনামা শিল্পীরা। সেই গানের সুরেই চলছে স্প্যানিশদের শিরোপার উল্লাস।
উদযাপন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও রেখেছে। ফুটবলারদের বাসের আগে-পিছে ছিলো নিরাপত্তা বাহীনির গাড়ি। এছাড়াও সার্বক্ষণিক ছিল হেলিকপ্টার দিয়েও টহল৷
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নান্দিক ফুটবল খেলে তোরেসের একমাত্র গোলে মেসিদের হারায় স্পেন৷



















