ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আকাশ ছোঁয়া বিশ্বকাপ ফাইনালের টিকিট, দাম প্রায় ১৪ লাখ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আপনি যদি মাঠে বসে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তটি দেখতে চান, তাহলে বিপুল অর্থ ব্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। টিকিট বিক্রির প্রতিষ্ঠান টিকপিক–এর তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ইভেন্টে পরিণত হতে যাচ্ছে।

টিকপিকের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের গড় ক্রয়মূল্য ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার, যা গড় মূল্যের বিচারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের টিকিট। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩ লাখ ৯৫ হাজার ৮৪৫ টাকার মতো।

শুধু স্টেডিয়ামে প্রবেশের সবচেয়ে সস্তা টিকিটও কম দামে মিলছে না। ১৬ জুলাই পর্যন্ত টিকপিকে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৭ হাজার ৪০২ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৯ লাখ ১২ হাজার ১৬১ টাকার মতো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আকাশ ছোঁয়া বিশ্বকাপ ফাইনালের টিকিট, দাম প্রায় ১৪ লাখ

আপডেট সময় : ০৭:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬