ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইংল্যান্ডের বিপক্ষে জয়টা ম্যরাডোনাকে উপহার মেসির

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মেসির কৃতিত্বে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয় পায় স্কালোনির শীর্ষরা৷ ৮৬ বিশ্বকাপের পর ২০২৬ বিশ্বকাপে ফের দেখায় ইংলিশদের হারালো৷ সেবার ছিল ম্যারাডোনার কৃতিত্ব, এবার মেসির৷ ৪২ বছর পর ফের সাফল্যে প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেই স্মরণ করলেন অধিনায়ক লিওনেল মেসি। তার ভাষায়, ইংল্যান্ডের বিপক্ষে এই জয় ‘দিয়েগোর জন্যও একটি উপহার’।

আটলান্টায় নাটকীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হয় ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনা পরা বিখ্যাত জার্সির একটি প্রতিরূপ।

ঐতিহাসিক সেই ম্যাচেই ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলেছিল। চার দশক পর একই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠার পর ম্যারাডোনার কথাই সবচেয়ে বেশি মনে পড়েছে মেসির।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত মেসি বলেন, ‘নিঃসন্দেহে ডিয়েগো ওপর থেকে এই মুহূর্তটা দারুণ উপভোগ করছেন। আজকের দিনটা তার জন্য খুবই বিশেষ। আমরা তাকে এই আনন্দ দিতে পেরেছি। তিনি যেভাবেই দেখুন না কেন, এই জয় তার জন্যও একটি উপহার।’

মেসি জানান, ম্যাচের আবহ শুরু থেকেই ছিল অন্যরকম। জাতীয় সংগীত বাজানোর সময় থেকেই দুই দলের সমর্থকদের আবেগ খেলোয়াড়দের মধ্যেও ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ‘জাতীয় সংগীতের সময়ই বিশেষ কিছু অনুভব করছিলাম। ইংল্যান্ডের সমর্থকদের গর্জন আমরা শুনতে পাচ্ছিলাম। তারাও বিশেষ আবেগ নিয়ে গান গাইছিল, আমরাও সেটি অনুভব করছিলাম। যদিও জানতাম এটি একটি ফুটবল ম্যাচ, তবু অনেক সময় আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আমরা সেই আবেগ নিয়েই খেলেছি।’

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এখন টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালে জিততে পারলে মেসির ক্যারিয়ারে যোগ হবে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। একই সঙ্গে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তিও গড়বে লিওনেল স্কালোনির দল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইংল্যান্ডের বিপক্ষে জয়টা ম্যরাডোনাকে উপহার মেসির

আপডেট সময় : ১০:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬