ওরা সব সময় আমাকে বিস্মিত করে তোলে : স্কালোনি
- আপডেট সময় : ০৪:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। প্রত্যেক ম্যাচেই বুক ধড়পড় ধড়পড় করেছিলো কোচ লিওনেল স্কালোনির। এমন কি আজ সেমিফাইনাল ম্যাচের চিত্রটাও একই। একেবারেই হারের কিনারায়। সেখান থেকে অবিশ্বাস্য জয়ে ফাইনালে উঠে গেল স্কালোনির শীর্ষরা। আরেকটি বিস্ময়কর জয়ের পর দলকে প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন কোচ।
কোয়ার্টারের পর ল্যাতিন আমেরিকা থেকেই একটি দলই টিকে ছিলো,আর্জেন্টিনা। বাকি তিনটি দল ছিলো ইউরোপের যথাক্রমে ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন। সেখান থেকে ট্রফি লড়াই পর্যন্ত টিকে রইলো মেসিরা।
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর কোচ দৃশ্যত আবেগাপ্লুত হয়ে পড়েন। কাতার বিশ্বকাপের শিরোপা জেতার পর এই জয় দলটিকে আবারও আরেকটি বিশ্বকাপ ফাইনালে নিয়ে গেল। স্কালোনিকে বেশ আবেগপ্রবণ পড়েন । তিনি বললেন, ‘আমরা অনন্য, এই মানুষগুলোই আমাদের ম্যাচ জেতাতে সাহায্য করেছে।’
মাঠে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমি বাকরুদ্ধ। আমাদের দেশ ও দেশের মানুষের জন্য এটি একটি বড় আনন্দ। সেদিনই আমি বলেছিলাম যে এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে।’
রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় স্পেনের বিপক্ষে ফাইনাল। ম্যাচটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা জেতার চেষ্টা করব। আমাদের সবকিছু উজাড় করে দেব। তবে ফুটবলাররা মাঠে যা করে দেখাচ্ছে, তা সাধারণ মানুষকে বোঝানো খুবই কঠিন। আমরা অনন্য, আর এটা কোনো অহংকার নয়। এই দর্শক ও সমর্থকেরাই আমাদের জয়ের দিকে নিয়ে গেছে।’
সবশেষে, জাতীয় দলের হয়ে ইতোমধ্যে চারটি শিরোপা জয়ী এই কোচ খেলোয়াড়দের প্রতিশ্রুতির প্রশংসা করে বলেন, ‘শেষ পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দেওয়ার দাবি রাখে এই জার্সি। কোনো কিছুই জমিয়ে রাখা যাবে না। খেলোয়াড়েরা আবারও প্রমাণ করেছে যে তারাও দেশের বাকি সবার মতোই এই জার্সির গুরুত্ব গভীরভাবে অনুভব করে।’





















