ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বৃষ্টি মাথায় বরিশালে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৫৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। অনেক জায়গা চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে। রাস্তাঘাট বৃষ্টির পানিতে টইটম্বুর। সেই প্রতিকুল পরিবেশেও বরিশাল যাত্রা থেমে থাকেনি প্রধানমন্ত্রীর। বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে  বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে পৌঁছান তিনি।  এসময় তিনি পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি নারিকেল, পেয়ারা ও আমড়া গাছের চারা রোপন করেন। এরপর প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা ওয়ের মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে সকাল থেকেই মহাসড়কে অবস্থান নেন তারা।

প্রধানমন্ত্রী ভোর সাড়ে ৬টার পর সড়কপথে গুলশানের বাসা থেকে পদ্মা সেতু হয়ে বড়িশালের উদ্দেশে রওনা দেন। যাত্রা পথে মাদারীপুরের শিবচর উপজেলাসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে স্থানীয় নেতাকর্মী ও জনগন উপস্থিত থাকেন।

শিবচর উপজেলা ছাত্রদলের সাবেকনসভাপতি শাওন চৌধুরী বলেন, ‘এখানে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। নেতা-কর্মীদের আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই আমরা জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একনজর দেখতেই এই অপেক্ষা।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রধান মন্ত্রী আমাদের এলাকার উপর দিয়ে বরিশাল যাবেন। আমরা তাকে দেখার জন্য এখানে এসেছি। অনেক নেতাকর্মী এখানে তাকে দেখার জন্য এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃষ্টি মাথায় বরিশালে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬