হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পেল বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৫২ বার পড়া হয়েছে
একটা সময় ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের প্রশংসা ছিলো সর্বত্রে। বিশ্বের বাঘা বাঘা দলের বিরুদ্ধে অনায়াসে জয়ের কৃতীত্ব রয়েছে টাইগারদের। কিছুদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে সে কৃতিত্ব ধরে রেখেছিলো। কিন্তু জিম্বাবুয়ে বিদেশের মাটিতে গেলেই কেমন যেন ম্যাড় ম্যাড়ে হয়ে যায়। চলমান জিম্বাবুয়ে সফরে টানা দুই ম্যাচ হেরে ঘরের মাঠের সব প্রশংসাই যেন মুছে দিয়েছেন টাইগাররা। ঘরের মাঠের টাইগার বিদেশের মাটিতে হয়ে যায় বিড়ালের মিউ। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে আজ তিন ম্যাচের শেষটি জিতে মান রক্ষা করলেন শান্তরা। হায়াইট ওয়াশ এড়ালো জিম্বাবুয়ের বিপক্ষে। পাশপাশি ৩৭১দিন পর বিদেশের মাটিতে জিতলে ওয়ান ডে ম্যাচ।
শ্রীলঙ্কার মাটিতে ২০২৫ সালের ৫ জুলাই সবশেষ ওয়ানডে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। পরবর্তী জয় পেতে টাইগারদের অপেক্ষা করতে হয়েছে প্রায় এক বছরের বেশি সময়। দিনের হিসাবে যা ৩৭১ দিন। এর মাঝে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল মিরাজের দল। এবার জিম্বাবুয়ে সিরিজেও প্রথম দুই ম্যাচে জয়হীন ছিল টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে তামিম-সৌম্যর জুটিতে বাংলাদেশের জয়ের খরা কাটলো।
হারারাতে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কাপ্তান মেহেদী মিরাজ। তবে টাইগার অধিনায়ককে হতাশ করেননি বোলাররা। মাত্র ২৭ রানে তিন উইকেট তুলে স্বাগতিকদের কড়া বার্তা দিয়েছে তাসকিন-শরিফুলরা। এরপর ছোট ছোট জুটিতে এগিয়েছে জিম্বাবুয়ে। মাধভেরে ও ইভান্সের ফিফটিতে শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রানের লড়াকু সংগ্রহ তুলেছে সিকান্দার রাজার দল।
বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং তানভীর ইসলাম। এক উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিম। দুজনই উইকেটের চারপাশে খেলেছেন নজরকাড়া শট। তাতে প্রথম পাওয়ারপ্লের ১০ ওভারে বিনা উইকেটে ৫৯ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ।
জিম্বাবুয়ের বোলারদের সুযোগ না দিয়ে দুজনই ছুঁয়ে ফেলেন ফিফটি। অর্ধশতকের পরেও সামনে এগিয়েছেন সৌম্য-তামিম। দলকে নিয়ে যাচ্ছিলেন জয়ের খুব কাছে। তাতে দেড়শ পার হয় তাদের ওপেনিং জুটি। তবে ১৫১ রানের মাথাতে সৌম্য ফিরে যান। তানাকা চিভাঙ্গার বলে বোল্ড হয়ে ৮২ বলে ৬৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি।
পরে তামিমের সাথে যোগ দেন নাজমুল হোসেন শান্ত। উইকেট হারালেও আগ্রাসী ছিলেন তামিম। সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন তিনি। তবে শেষ দিকে উড়িয়ে মারতে গিয়ে ৯৪ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। শেষ দিকে রানের খাতা খোলার আগেই বিদায় নেন দারুণ ফর্মে থাকা তাওহীদ হৃদয়।
তবে পাঁচে নামা নুরুল হাসান সোহানকে নিয়ে বাকি কাজ সেরেছেন শান্ত। ২৮ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাতে ৮৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। বিদেশের মাটিতে ৩৭১ দিন পর আসলো এই ওয়ানডে জয়। তবে প্রথম দুই ম্যাচ হেরে আগেভাগেই সিরিজ খুঁইয়েছে সফরকারীরা।



















