পেনাল্টি মিসেও মেসির রেকর্ড
- আপডেট সময় : ১১:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৬৮ বার পড়া হয়েছে
ফুটবল মাঠে আর কোন রেকর্ড বাকি থাকেনি মেসির৷ সর্বাধিক ম্যাচ, সর্বাধিক গোল সবই মেসির নামের পাশে রয়েছে৷ বাকি ছিল পেনাল্টি মিস, সেটও করে দেখালেন আর্জেন্টাইর সুপার স্টার৷ চলতি বিশ্বকাপের শুরুতেই প্রথমবার পেনাল্টি মিস করেছিলেন মেসি৷ আজ মিশরের বিপক্ষে করলেন মিস৷ তাও এক গোল পিছিয়ে থাকার পর৷
কিক অফের ১৫ মিনিটে গোল হজম করে আর্জেন্টিনা ৫ মিনিটের ব্যবধানে ম্যাচে সমতায় ফেরার সুযোগ ছিলো৷
কিন্তু পেনাল্ট থেকে গোল করতে পারেননি মেসি।
তাগলিয়াফিকো মিশরের বক্সের মধ্যে ফাউলের শিকার হন। ২১ মিনিটে মেসি পেনাল্টি কিক নেন। তার বাম পায়ের শট বাঁ দিকে ডাইভ দিয়ে ফিরিয়ে দেন মিশরের গোল রক্ষক মোস্তফা শোবেইর।
বিশ্বকাপে নেওয়া মোট ৮টি পেনাল্টির মধ্যে ৪টিই মিস করলেন মেসি। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় পেনাল্টি মিস। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পেনাল্টি গোল করতে পারেননি তিনি।
মেসি শটটি গোলরক্ষকের বাঁ দিক ঘেঁষে নিলেও তাতে যথেষ্ট গতি ছিল না। মিশরের গোলরক্ষক মোস্তফা সঠিক উচ্চতায় থাকা বলটিকে দারুণভাবে প্রতিহত করেন।
গোলরক্ষক মোস্তফার জন্যও এটি এই টুর্নামেন্টের দ্বিতীয় পেনাল্টি সেভ। এর আগে গ্রুপ পর্বে ইরানের তারেমির পেনাল্টিও তিনি একইভাবে আটকে দিয়েছিলেন।
এর আগে মিশরীয় ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক হেড করেন। বলটিকে পোস্টের ডানদিকের নিচের কোণ দিয়ে জালের ভেতরে পাঠান তিনি। কর্নার থেকে উড়ে আসা বলে ক্রস বাড়িয়ে এই গোলটিতে অ্যাসিস্ট করেন মারওয়ান আতিয়া।



















