ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সময়োপযোগী করা হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সময়োপযোগী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের সাহস ও গৌরবের প্রতীক।
রোববার (৫ জুলাই) ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে দেশের বিভিন্ন জায়গায় আমাকে জনসভায় অংশ নিতে হয়। নিরাপত্তা কৌশল বিন্যস্ত করার সময় খেয়াল রাখতে হবে, যেন জনগণ থেকে সরকারপ্রধান বিচ্ছিন্ন না হয়ে পড়েন।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা এ দেশের মানুষের সঙ্গে তাদের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রেখেছে। পিজিআরের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে তাদের দায়িত্ব পালন প্রশংসনীয়।
সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক এবং প্রশিক্ষিত হওয়া জরুরি জানিয়ে তিনি বলেন, এই লক্ষ্যে সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। আধুনিক নিরাপত্তা কৌশল ও প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাহস, সততা ও বিশ্বস্ততা অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করে এবং পেশাদারিত্ব বজায় রাখে, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনও হুমকির মুখে পড়বে না বলে জানান প্রধানমন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে যোগ দিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন এবং পিজিআর সদর দপ্তরে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া পাঁচ পিজিআর সদস্যের পরিবারের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সময়োপযোগী করা হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬