ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভোজিনহাকে ফাঁকি দিয়ে মেসির ম্যাজিক গোল

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিষেক বিশ্বকাপে খ্যাতি পাওয়া দোসিমার দিয়াজ ভোজিনহাকে ফাঁকি দেওয়া গোলে আর্জেন্টিনাকে লিড এনে দিয়েছেন লিওনেল মেসি। লিসান্দ্রো মার্টিনেজের লম্বা এক পাস ধরে তিনি ডি-বক্সের ভেতর ৬ গজ দূরত্ব থেকে শট নেন। সেই জোরালো শট ঠেকানোর সাধ্য ছিল না কেপ ভার্দে গোলরক্ষকের। রীতিমতো মেসির ম্যাজিক গোলটি খুব কাছ থেকে দেখলো ভোজিনহা। এই গোলের সুবাদে বিশ্বকাপে মেসির ঝুড়িতে জমা পড়লো ২০ তম গোল। চলতি বিশ্বকাপে সাত। একই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার নজির গড়ে আরেকটি নতুন রেকর্ডও নিজের করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা।

তার আগে মাঠে নামার মধ্যদিয়েই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। এই ম্যাচটি ছিল বিশ্বকাপে তার ৩০তম, যা টুর্নামেন্ট ইতিহাসে যে কোনো ফুটবলারের সর্বোচ্চ।

এছাড়াও বিশ্বকাপের নকআউটে গোল দেয়া সবচেয়ে বেশি বয়সী দক্ষিণ আমেরিকানও হলেন মেসি। ৩৯ বছর ৯ দিনে গোল দিলেন তিনি। মেসি ছাড়িয়ে গেছেন উরুগুয়ের ওবদুলিও ভারেলাকে। ১৯৫৪ সালে ৩৬ বছর বয়সে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

মায়ামির হার্ড রক স্টেডিয়াম কার্যত মেসির দ্বিতীয় ঘর! যে ভেন্যুতে তিনি ক্লাবের মাঠ হিসেবে খেলছেন তিন বছর ধরে। ফলে সেখানকার প্রতি গজ ঘাসও তার চেনা। একইসঙ্গে ভক্তদের কাছ থেকেও ব্যাপক সমর্থন পাচ্ছেন। তাদের সেই উচ্ছ্বাস বাড়িয়ে চলতি আসরে নিজের সপ্তম গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা।

এর আগে বিশ্বকাপে ধারাবাহিকভাবে সর্বোচ্চ সপ্তম ম্যাচে গোলের বিশ্বরেকর্ড গড়েছিলেন মেসি। এবার অষ্টম ম্যাচেও গোল পেলেন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা। বিশ্বকাপে নিজের গোলসংখ্যাকে মেসি ২০-এ নিয়ে গেলেন। নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে তুঙ্গে থাকা ফর্ম দিয়ে প্রতিপক্ষকে ক্ষত-বিক্ষত করে চলছেন আলবিসেলেস্তে অধিনায়ক।

এর আগপর্যন্ত প্রায় নিখুঁত ফুটবলই খেলছিল কেপ ভার্দে। তবে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে নকআউটে ওঠা দলটির বিপক্ষ দল যে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। হাইড্রেশন ব্রেকের আগপর্যন্ত আর্জেন্টিনাকে বড় কোনো সুযোগ করতে দেয়নি কেপ ভার্দে। একইভাবে নিজেরাও আক্রমণের চেষ্টা করেছে। যদিও তাদের সেসব আক্রমণ গোলের জন্য যথেষ্ট ছিল না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোজিনহাকে ফাঁকি দিয়ে মেসির ম্যাজিক গোল

আপডেট সময় : ০৫:১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬