না হেরেও ইরানের বিদায়, হতাশা দক্ষিণ কোরিয়ারও
- আপডেট সময় : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষে ৪৮ দলের মধ্যে ২৪ দল গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে এবং বাকি ৮টি দল সেরা তৃতীয় হয়ে ঠাই করে নেয় নক আউপ পর্বে। বিশ্বকাপকে বিদায় বলেছে বাকি ১৬টি দল।
তৃতীয় সেরা দল হিসেবে নক আউটে উঠে আসা দলগুলো হচ্ছে যথাক্রমে- ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া, প্যারাগুয়ে এবং সেনেগাল।
এই দলগুলোর মধ্যে ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া এবং প্যারাগুয়ে একটি করে জয় ও একটি ড্র থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। সেই পয়েন্টই তাদের নকআউট পর্বে জায়গা করে দিতে যথেষ্ট হয়েছে।
অন্যদিকে সেনেগাল তুলনামূলক কম পয়েন্ট নিয়েও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে একটি জয় থেকে তাদের সংগ্রহ ছিল ৩ পয়েন্ট। তবে +২ গোল পার্থক্য তাদের বড় সুবিধা এনে দেয়। একই পয়েন্ট পাওয়া কয়েকটি দলকে পেছনে ফেলে সেরা তৃতীয় দলগুলোর তালিকায় জায়গা নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা।
সবচেয়ে হতাশাজনক বিদায় বলতে গেলে ইরানের। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারিয়েও নকআউট পর্বে উঠতে পারেনি তারা। ৩ পয়েন্ট নিয়ে ইরানের গোল পার্থক্য ছিল শূন্য। একই পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়ার গোল পার্থক্য ছিল -১ এবং স্কটল্যান্ডের -৩। কিন্তু সেনেগালের +২ গোল পার্থক্যের কারণে এই তিন দলই শেষ পর্যন্ত বাদ পড়ে যায়। ইরানের বিদায়কে নেটিজেনরা ভাবছেন অন্য রকম করে। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইরানকে মূলত নক আউটে উঠতে দেয়া হয়নি। অভিযোগ উঠেছে ম্যাচ ফিক্সিংয়েরও।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্যও বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই। নিজেদের গ্রুপে তৃতীয় হলেও তারা সংগ্রহ করতে পেরেছে মাত্র ২ পয়েন্ট। ফলে সেরা তৃতীয় দলগুলোর লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই পায়নি দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী দলটি।
গ্রুপ পর্বের ৭০ ম্যাচ শেষ হওয়ার পর এখন শুরু হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়। আজ রাত থেকেই মাঠে গড়াবে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ। উদ্বোধনী নকআউট ম্যাচে স্বাগতিক দল কানাডার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর প্রতিদিনই অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ লড়াই, যেখানে প্রতিটি ম্যাচই নির্ধারণ করবে কারা এগিয়ে যাবে শিরোপার আরও কাছে, আর কারা বিদায় নেবে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে।
নক আউটে যোগ্যতা অর্জন করা ৩২টি দল হচ্ছে যথাক্রমে- কানাডা,দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল,জাপান, জার্মানি, প্যারাগুয়ে, নেদারল্যান্ডস, মরক্কো, আইভোরিকোস্ট,নরওয়ে,ফ্রান্স,সুইডেন, মেক্সিকো, ইকুয়েডর,ইংল্যান্ড,ডিআর কঙ্গো, বেলজিয়াম,সেনেগাল, যুক্তরাষ্ট্র, বসনিয়া ও হার্জেগোভিনা,স্পেন,অস্ট্রিয়া,পর্তুগাল,ক্রোয়েশিয়া,সইজারল্যান্ড, আলজেরিয়া,অস্ট্রেলিয়া,মিশর, আর্জেন্টিনা,কেপ ভার্দে, কলম্বিয়া ও ঘানা।
এক নজরে নক আউট পর্ব
২৯/৬/২০২৬
কানাডা-দক্ষিণ আফ্রিকা (দিবাগত রাত ১টা)
ব্রাজিল-জাপান (রাত ১১টা)
৩০/৬/২০২৬
জার্মানি-প্যারাগুয়ে (দিবাগত রাত ২টা ৩০ মিনিট)
নেদারল্যান্ডস-মরক্কো (সকাল ৭টা)
আইভোরিকোস্ট-নরওয়ে (রাত ১১টা)
১/৭/২০২৬
ফ্রান্স-সুইডেন (দিবাগত রাত ৩টা)
মেক্সিকো-ইকুয়েডর (সকাল ৭টা)
ইংল্যান্ড-ডিআর কঙ্গো (রাত ১০টা)
২/৭/২০২৬
বেলজিয়াম-সেনেগাল (দিবাগত রাত ২টা)
যুক্তরাষ্ট্র-বসনিয়া অ্যান্ড হারজেবগোভিনা (ভোর ৬টা)
৩/৭/২০২৬
স্পেন- অস্ট্রিয়া (দিবাগত রাত ১টা)
পর্তুগাল-ক্রোয়েশিয়া (ভোর ৫টা)
সুইজারল্যান্ড-আলজেরিয়া (সকাল ৯টা)
৪/৭/২০২৬
অস্ট্রেলিয়া-মিশর (দিবাগত রাত ১২টা)
আর্জেন্টিনা-কেপ ভার্দে (দিবাগত রাত ৪টা)
কলম্বিয়া-ঘানা (সকাল ৭টা ৩০ মিনিট)






















