ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের সময় থেকে এখনো অব্দি বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছিলো ভারত সরকার। কিছুমাত্র চিকিৎসা ভিসা চলমান থাকলেও সেই ভিসা পেতেও নাভিশ্বাস ছিলো। অবশেষে বাংলাদেশে নতুন হাই কমিশনার নিযুক্ত হতেই চালু হলো ট্যুরিস্ট ভিসা।  আজ বৃহস্পতিবার দুপুরে যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এ ঘোষণা দেন।

এ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী বলেন, ‘আবারও সাধারণ ভ্রমণ ভিসা চালুর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। আগামী ২৮ জুন থেকে ভিসা আবেদন জমা দেওয়া যাবে। মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা প্রদানও চলতে থাকবে।’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা থেকে এই ভিসা দেওয়া হবে। পরবর্তী সময়ে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

ত্রিবেদী বলেন, ‘আশা করি এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। হাইকমিশনার হিসেবে আমি প্রথম এই কাজটি করলাম। আমি অনেক খুশি। আশা করি এখানকার সাধারণ মানুষও খুশি হবেন।’
মাঝে মাঝে ভিসা সেন্টারে এসে সাধারণ মানুষের কথা শুনবেন, গণমাধ্যমকর্মীদের পরামর্শ নেবেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

আপডেট সময় : ০৯:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬