ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুর্দান্ত প্রত্যাবর্তন আলজেরিয়া, বিদায় জর্ডানের

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরো ৪৫ মিনিট ম্যাচে এগিয়ে ছিলো জর্দান। সান ফ্রানসিসকো বে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের ফলাফলটা গেল কিনা শেষ আলিজেরিয়ার পক্ষে। পিছিঠয়ে থেকেও দূর্দান্ত প্রত্যবর্তন আলজেরিয়াই হাসলো শেষ হাসি। ‘জি’ গ্রুপে নিজেদের নতুন করে টিকে থাকার আশা জিইয়ে রাখলো আফ্রিকার দলটি। অন্যদিকে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।

এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আলজেরিয়া। বল দখলে একচ্ছত্র আধিপত্য ছিল তাদেরই, পুরো প্রথমার্ধে প্রায় ৭৪ শতাংশ সময় বল ছিল আলজেরিয়ানদের পায়ে। তবে সেই দখলকে কাজে লাগিয়ে গোলের দেখা পায়নি তারা। শেষ তৃতীয়াংশে গিয়ে বারবার ব্যর্থ হয় ফরোয়ার্ডরা, আর জর্ডানের সংগঠিত রক্ষণভাগও দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে।

অন্যদিকে ধৈর্য ধরে খেলে ম্যাচের মোড় বদলের অপেক্ষায় ছিল জর্ডান। রক্ষণ সামলানোর পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণে ওঠা দলটি ৩৬তম মিনিটে পায় কাঙ্ক্ষিত সাফল্য। আলজেরিয়ার রক্ষণভাগের এক ভুলে বল হারিয়ে যায়, সেই সুযোগ কাজে লাগান তামারি। তার পাস থেকে এক টাচে বল জালে পাঠান নিজার আল-রাশদান। এগিয়ে যায় জর্ডান।

গোল হজমের পর কিছুটা ছন্দ হারায় আলজেরিয়া। দ্রুত সমতায় ফেরার চেষ্টা করলেও জর্ডানের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় তারা। ফলে প্রথমার্ধ শেষ হয় জর্ডানের ১-০ ব্যবধানের লিড নিয়েই।

বিরতির পর অবশ্য সম্পূর্ণ ভিন্ন চেহারায় ফেরে আলজেরিয়া। আক্রমণের গতি বাড়িয়ে, পাসিংয়ে তীক্ষ্ণতা এনে শুরু থেকেই চাপ তৈরি করে তারা। সেই চাপের ফলও আসে সময়ের ব্যবধানে। ৬৯তম মিনিটে সমতায় ফেরে আলজেরিয়া, নাদির বেনবুয়ালির গোলে।

সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আলজেরিয়া। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে টেনে নেয় তারা। শেষ পর্যন্ত ৮২তম মিনিটে আসে জয়সূচক গোল। কর্নার থেকে আসা বল জর্ডান রক্ষণ পরিষ্কার করতে ব্যর্থ হলে সুযোগটি কাজে লাগান আমিনে গৌরি। সহজ ফিনিশিংয়ে জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আলজেরিয়া। প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হার দিয়ে শুরু করা দলটি এই জয়ে নকআউট পর্বে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে বিদায় নিতে হলো জর্ডানকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্দান্ত প্রত্যাবর্তন আলজেরিয়া, বিদায় জর্ডানের

আপডেট সময় : ০৮:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬